Monday, June 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরভূমিকম্প থেকে নিরাপত্তা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নফল নামাজের আয়োজন

ভূমিকম্প থেকে নিরাপত্তা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নফল নামাজের আয়োজন

ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহর রহমত ও সুরক্ষা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতসহ নফল নামাজ ও দোয়া মাহফিল।

রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের হাজি মুহম্মদ মুহসীন হলের মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনায় শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আল্লাহর কাছে পানাহ চেয়ে সম্মিলিতভাবে দোয়া করার লক্ষ্যেই এ আয়োজন।

আয়োজকদের একজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেয়াদুল ইসলাম জুবাহ বলেন, প্রাকৃতিক দুর্যোগ মানুষকে অসহায় করে দেয়। তাই আমরা আল্লাহর কাছে নিরাপত্তা ও শান্তি কামনা করছি। শিক্ষার্থীদের আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত কল্যাণ কামনাই আমাদের উদ্দেশ্য।

নফল নামাজ শেষে দেশ, জাতি ও মানবতার মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 16 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য