Saturday, July 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমরক্কোতে ৬.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

মরক্কোতে ৬.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

মরক্কোতে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির উত্তরে রাবাত থেকে দক্ষিণের সিদি ইফনি পর্যন্ত কেঁপে ওঠে। প্রাথমিক তথ্যে অন্তত পাঁচজনের নিহত হওয়ার কথা জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক কেন্দ্র ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল এটলাস পর্বতমালার ওকাইমেডেনের স্কি রিসোর্টের কাছে। একটি মরক্কোর চতুর্থ বৃহত্তম নগরী মারাকেশ থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। স্থানীয় সময় রাত ১১:১১ (২২১১ জিএমটি)-এ ভূমিকম্পটি আঘাত হানে।

আল আরাবিয়া টিভির খবরে বলা হয়, একটি ভবন ধসে পড়লে সেখানে অবস্থানরত অন্তত পাঁচজন নিহত হয়েছে। তবে সরকারিভাবে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি।

মারাকেশের এক ব্যক্তি টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ক্ষয়ক্ষতি তেমন বেশি হয়নি। তবে আতঙ্ক ছড়িয়েছে বেশি।’

সূত্র : আল জাজিরা ও আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + 17 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য