Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, চুয়েট ছাত্র কারাগারে

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, চুয়েট ছাত্র কারাগারে

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে সাময়িক বহিষ্কার করেছে।

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকার একটি বাসা থেকে গতকাল শনিবার রাতে পুরকৌশল বিভাগের ওই শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানিয়েছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন। ওসি বলেন, গত শুক্রবার মহানবী (সা.)-কে  কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেন ওই শিক্ষার্থী।

সাময়িক বহিষ্কারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক রেজাউল করিম বলেন, বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিন অ্যাক্ট অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীকে এই শাস্তি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত অক্টোবর মাসে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করায় আরও এক শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য