Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসরকার লকডাউন বা সাধারণ ছুটির কোনো সিদ্ধান্ত নেয়নি: স্বাস্থ্যমন্ত্রী

সরকার লকডাউন বা সাধারণ ছুটির কোনো সিদ্ধান্ত নেয়নি: স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংক্রমণ বাড়লেও এখনো লকডাউন কিংবা সাধারণ ছুটি ঘোষণার কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষে নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় ঔষধাগারের (সিএসএমডি) নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

সম্প্রতি করোনার সংক্রমণ বেড়ে যাওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইদানীং করোনা বেড়ে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। কারণ মানুষজন বেড়াতে যাচ্ছেন। কক্সবাজার, বান্দরবান যাচ্ছেন। বিয়ে, পিকনিক ও ওয়াজ মাহফিল হচ্ছে। গত ১৫ দিনে কক্সবাজার প্রায় ২৫ লাখ মানুষ ভ্রমণের জন্য গেছেন। এদের কেউই স্বাস্থ্যবিধি মানেনি, মাস্ক ব্যবহার করেনি। এ সব কারণে করোনার সংক্রমণ বাড়ছে।

জনগণ সরকারকে সহযোগিতা না করলে দেশ করোনামুক্ত হবে না। তাই দেশকে করোনামুক্ত করতে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান বলেন, করোনার টিকার মার্চ মাসের চালান বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে পরে কিংবা এপ্রিলের প্রথম সপ্তাহে আসতে পারে।

এসময় কেন্দ্রীয় ঔষধাগারের (সিএসএমডি) পরিচালক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নুর, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য