মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপনে শহীদ ওসমান হাদির খুনি ফয়সালকে অভিনয় করতে দেখা গেছে।
গতকাল রাতে প্রথম কয়েকজন নেটিজেন বিজ্ঞাপনটি লক্ষ্য করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরেন। এরপর রাত পেরোতেই বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং আজ সকাল থেকে বিজ্ঞাপনটি ব্যাপকভাবে ভাইরাল হতে শুরু করে।
বিজ্ঞাপনটিতে একজন মাদকসেবির চরিত্রে ফয়সালকে অভিনয় করতে দেখা যায়। সামাজিক মাধ্যমে ক্ষোভ, প্রতিবাদ ও প্রশ্ন উঠতে থাকে—কীভাবে এই ফয়সালকে রাষ্ট্রীয় একটি সংস্থার বিজ্ঞাপনে ব্যবহার করা হলো এবং কার অনুমোদনে এটি প্রকাশিত হয়।
বিতর্কের মুখে পড়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোনো ধরনের আনুষ্ঠানিক ব্যাখ্যা বা বিবৃতি না দিয়েই বিজ্ঞাপনটি তাদের ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেয়। বিজ্ঞাপনটি প্রকাশের পেছনের প্রক্রিয়া, দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা কিংবা ঘটনার জন্য জবাবদিহি নিয়েও কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
