Friday, July 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিম

মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিম

মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে দক্ষিণী রাজ্য জোহরের সুলতান ইব্রাহিম সুলতান ইসকান্দারের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল অনুষ্ঠিত এক সম্মেলনে দেশের সুলতানরা তাকে পরবর্তী রাজা ঘোষণা করেন। তিনি আগামী বছরের ৩১ জানুয়ারি বর্তমান রাজা আল-সুলতান আবদুল্লাহর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন।
বর্তমান রাজা আল সুলতান আবদুল্লাহর সঙ্গে সুলতান ইব্রাহিমের কিছুটা ভিন্নতা রয়েছে। তিনি রাজনীতি সম্পর্কে স্পষ্টভাষী। বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গেও তার ভালো সম্পর্ক রয়েছে। তার রিয়েল এস্টেট, খনিসহ বড় বড় ব্যবসা রয়েছে। বিলাসবহুল গাড়ি ও মোটরসাইকেলের সংগ্রহের জন্যও তার বেশ নামডাক রয়েছে।


সুলতান ইব্রাহিমের পিতা সুলতান ইসকান্দার আল-মুতাওয়াক্কাল বিল্লাহ ছিলেন দেশের অষ্টম রাজা, যিনি ১৯৮৪ থেকে ১৯৮৯ সালের মধ্যে সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। জোহর রাজপরিবারের নিজস্ব সেনাবাহিনী রয়েছে।
মালয়েশিয়াতে ‘রাজা’ মূলত আনুষ্ঠানিক ভূমিকা পালন করে থাকেন। দেশের ফেডারেল সংবিধানে রাজাকে কয়েকটি বিবেচনামূলক ক্ষমতা দেয়া হয়ে থাকে, যেখানে রাজা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করতে পারেন। এছাড়া দোষী ব্যক্তিদের ক্ষমা করার ক্ষমতাও রাজার রয়েছে।


কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতার কারণে রাজার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরিস্থিতির কারণে বর্তমান রাজা দেশের রাজনীতিতে অস্বাভাবিকভাবে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি একে একে তিন প্রধানমন্ত্রী বেছে নিয়েছিলেন। রাজনৈতিক দলগুলো একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তিনি এ ভূমিকা রেখেছিলেন।


মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী দেশের নয়টি রাজপরিবার থেকে রাজা হওয়ার বিধান রয়েছে। রাজার মেয়াদ তিন বছর। তিনিই দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে বিবেচিত। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসিই বিদ্যমান, যেখানে প্রধানমন্ত্রী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র : রয়টার্স ও আল জাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য