Tuesday, May 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeযুগ জিজ্ঞাসামাসজিদের খতিব/ইমামদের প্রতি উদাত্ত আহ্বান

মাসজিদের খতিব/ইমামদের প্রতি উদাত্ত আহ্বান

আসসালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহ শ্রদ্ধেয় খতিব/ইমামগন,

আপনাদের এ বিষয় একেবারেই অজানা নয় যে বাংলাদেশে বর্তমানে এক ক্রান্তিকাল পার করছে, বিশেষ করে ৯০% মুসলিম অধ্যুষিত এই মাতৃভুমি দিন দিন তার ইসলামী গৌরব হারাচ্ছে। মুসলিম কৃষ্টি, সংস্কৃতি, ধর্মপালন ও সমাজ সংস্কার যদিও নাই বলাটা ঠিক হবে না, তবে বিজাতীয় থাবা ক্রমশ আমাদেরকে পর্যুদস্ত করে দিচ্ছে। আমরা হারিয়ে ফেলছি আমাদের ঈমান সহ মুসলিম সংস্কৃতি। এ সমস্যা আমার আপনার একা নয়। তাই একে মুকাবেলা করতে হবে যৌথভাবে। আল্লাহ্‌ তা’আলা বলেন,  নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত; তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকাজ করছে, আর পরস্পরকে সত্য অবলন্বনের জন্য মন্ত্রণা দিচ্ছে, এবং পরস্পরকে অধ্যবসায় অবলন্বনের পরামর্শ দিচ্ছে। (সুরা আসর, আয়াত ২ ও ৩) আমাদেরকে এই ক্ষতি থেকে বের হতে হলে অবশ্য অবশ্যই দাওয়া চালিয়ে যেতে হবে।

এখন প্রশ্ন হোল দাওয়া তো আপনারা আলহামদুলিল্লাহ, চালিয়ে যাচ্ছেন, কিন্তু তারপরেও এই পরিস্থিতি কেন? এ এক বিরাট প্রশ্ন এবং আমাদের কোন যোগ্যতাও নাই এই বিষয়ে সমাধান দেওয়ার, আপনারা যারা বিজ্ঞ আলেম ওলামারা আছেন, তারাই ইনশা’আল্লাহ এর সমাধান বের করবেন আজ হউক বা কাল হউক। শুধু যে টা বলতে পারি, টা হোল, আমাদের নিজেরই মুমিন হওয়ার ঘাটতি আছে, নিজেদের মতাদর্শের বিভাজন আর যাদেরকে দাওয়াত দেওয়া হয় তারা দুনিয়ার চাকচিক্যে দিশেহারা। মাসজিদে আসলে সাময়িক মগজ তা গ্রহণ করে সত্য, কিন্তু মাসজিদ থেকে বের হলেই শয়তান তাকে পাকড়াও করে ফেলে।

আমাদের প্রসঙ্গটা কিন্তু ভিন্ন, আমরা চাই মুসলিম সাধারণ জনগণকে একত্র করার আগে কেন না আপনারা একত্র হয়ে একটা (Flat form) শক্ত ভিত্তি তৈরি করতে সচেষ্ট হতে পারেন, যেখান থেকে আমরা সেই ১৪৫০ হিজরির রাসুল (সঃ) এর ঐ কথাকে পুনরায় প্রতিষ্ঠিত করতে পারি। তিনি বলেছিলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যা অবলম্বন করলে তোমরা কখনই পথভ্রষ্ট হবে না। তা হল আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। ‘হওয’(কাওসারে) আমার নিকট অবতরণ না করা পর্যন্ত তা বিচ্ছিন্ন হবে না।” (হাকেম ৩১৯) আর আল্লাহ্‌ তা’আলা বলেন, আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ কর; পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। …………….(সুরা আলে ইমরান, আয়াত ১০৩) আপনারা এই সব আয়াত আমার চেয়ে আরও ভাল জানেন, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি যে আমাদের একতাবদ্ধতা না হয়ে আর কোন উপায় নাই।

আজ এই মুসলিম উম্মাহ শতধা বিভক্ত। কারন সবারই জানা। আসুন, আল্লাহ্‌ তা’আলার ঐ বানীর প্রতি একটু খেয়াল করি, তিনি বলেন, বলো —হে গ্রন্থপ্রাপ্ত লোকেরা, আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে পরস্পর সমঝোতার মাঝে এসো, যেন আমরা আল্লাহ্ ছাড়া আর কারো এবাদত করবো না, আর তাঁর সাথে অন্য কিছুকে শরীক করবো না, আর আমরা কেউ আল্লাহ্ ছাড়া অন্য কাউকে মনিব বলে গ্রহণ করবো না।’’ কিন্তু তারা যদি ফিরে যায় তবে বলো —সাক্ষী থাকো, আমরা কিন্তু মুসলিম।’’ (সুরা আলে ইমরান, আয়াত ৬৪)

আসুন আমরাও সেই সমঝোতায় আসি। মুসলিম উম্মাহকে এক করি, বিবাদ, বিচ্ছেদ, প্রতিহিংসা, অহংকার ও ভুল বুঝাবুঝি ভুলে যাই, এখতেলাফ বিষয়গুলো এখন একপাশে রাখি। দীন একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে পরে সর্বোচ্চ ধর্মীয় পর্ষদ চুলচেরা বিশ্লেষণ করে তাদের মত প্রতিষ্ঠিত করার জন্য যথাযথ ব্যবস্থা নিবেন। আমাদের কারোরই কিন্তু পরিত্রাণ নাই যদি না আমরা আমাদের সবটুকু ইসলামের খেদমত করতে না পারি।

খোলা মন নিয়ে এগিয়ে আসুন, আল্লাহ্‌ তা’আলা আমাদের সহায় হবেন, এ আমি নির্দ্বিধায় বলতে পারি। সুরা ইসরায় আল্লাহ্‌ তা’লা বলেন, সেইদিন আমরা প্রত্যেক জনসমাজকে আহ্বান করব তাদের ইমাম সহ। সুতরাং যাকে তার কিতাব তার ডান হাতে দেয়া হবে তারা তবে তাদের কিতাব পড়বে, আর তাদের প্রতি খেজুর-বিচির-পাতলা-পরত পরিমাণেও অন্যায় করা হবে না। জবাবদিহিতা দেওয়ার আগেই প্রস্তুতি নিন, ইনশা’আল্লাহ্‌ কামিয়াব হবেন।

উপরোক্ত প্রস্তাবনার সাথে যদি আপনি একমত হন, তবে নিজে এবং প্রতিবেশী যতগুলো মাসজিদ আছে, সেখানকার মাসজিদের নাম, ঠিকানা, খতিব/ইমামের নাম, মোবাইল নম্বর ও একটা ইমেইল এড্রেস নিম্নের ঠিকানায় পাঠিয়ে দিন, আমরা চেষ্টা করবো একটা ডাটাবেইস তৈরী করতে, ফলশ্রুতিতে পরবর্তীতে যোগাযোগ করতে সুবিধা হবে।

এ দাওয়াতি কার্যক্রমে নিজে অংশ গ্রহণ করুন এবং অন্যকেও অংশ গ্রহণ করতে উদ্বুদ্ধ করুন। আল্লাহ্‌ তা’লা বলেন, তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানবজাতির কল্যানের জন্যেই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎকাজের নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। (সুরা আলে ইমরান আয়াত ১১০)

প্রকৃতপক্ষে আমাদের বর্তমান কাজটা হোল পুরো বিষয়টা সমন্বয় করা। আপনাদেরকে নিয়েই আমাদের এই পথচলা শুরু হবে। আল্লাহ্‌ তা’আলা আমাদেরকে নেক মকসূদ পুরন করার তৌফিক দান করুন, আমিন।

মা’আসসালামাহ

মুসলিম উম্মাহ ডট কম এর পক্ষে

মিজানুর রহমান ছিদ্দিকী

সম্পাদক

মোবাইল নাম্বার ০১৭১১৮৯০০৭৭

Email: [email protected]

WEB:  www.muslimummah.news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য