Tuesday, June 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমুম্বাইয়ে ‘অক্সিজেন ম্যান’

মুম্বাইয়ে ‘অক্সিজেন ম্যান’

মহামারি করোনাভাইরাসকালে নিজের ২২ লাখ রুপির গাড়ি বেচে মানুষের পাশে দাঁড়ানোর নজির গড়েছেন শাহনওয়াজ শেখ নামে মুম্বাইয়ের এক যুবক। গাড়ি বিক্রির অর্থ দিয়ে করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ করে আসছেন তিনি।

এলাকায় তাকে মানুষ ‘অক্সিজেন ম্যান’ নামে ডাকেন। সংবাদ প্রতিদিন। শাহনওয়াজের এক বন্ধুর স্ত্রী গত বছর করোনায় মারা যান। গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় ঐ নারীর। সেই ঘটনা নাড়িয়ে দেয় শাহনওয়াজকে।

এর পর থেকে তিনি কয়েক জনকে নিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়েন। এলাকায় মানুষের যারই অক্সিজেনের প্রয়োজন হচ্ছে শাহনওয়াজ পৌঁছে যাচ্ছেন তাদের কাছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে সব থেকে বেশি যে চিকিত্সা উপাদান প্রয়োজন হচ্ছে তার মধ্যে অন্যতম অক্সিজেন। তার চাহিদা শাহনওয়াজের এলাকায়ও বাড়তে শুরু করেছে। কিন্তু অক্সিজেন সিলিন্ডার হাতে মানুষের পাশে দাঁড়াতে হাতের টাকায় টান পড়তে শুরু করেছে। তাই বাড়তি অক্সিজেনের চাহিদা মেটাতে টাকার জোগাড় করতে শেষ পর্যন্ত নিজের ২২ লাখ রুপির ফোর্ড এনডোভার বেচে দিয়েছেন শাহনাওয়াজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য