Monday, June 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমেলবর্নের সর্ববৃহৎ মসজিদ উদ্বোধন

মেলবর্নের সর্ববৃহৎ মসজিদ উদ্বোধন

অস্ট্রেলিয়ার মেলবর্নে ভিক্টোরিয়া প্রদেশের সর্ববৃহৎ মসজিদের যাত্রা শুরু হয়েছে। শহরের মুসলিম কমিউনিটির দীর্ঘ প্রচেষ্টা ও অপেক্ষার পর অবশেষে গত রবিবার মসজিদটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় কয়েক শ মুসল্লি অংশ গ্রহণ করেন। মুসলিমরা প্রায় এক দশক আগে মসজিদটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।

এরপর তহবিল সংগ্রহ, পরিকল্পনা ও নির্মাণেই কেটে গেছে দীর্ঘ সময়। যখন মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, তখন এটি একটি চারণভূমি ছিল। এখন তা উন্ডহাম কাউন্সিলের শহরতলিতে পরিণত হয়েছে।
ওয়েরিবি ইসলামিক সেন্টারের সভাপতি রেফায়ি রহিম মেলবর্ন গ্রান্ড মসজিদের অন্যতম উদ্যোক্তা। শুরুর দিনগুলো সম্পর্কে তিনি বলেন, এটি যখন খালি ছিল আমি তখন সেখানে ঘাস কেটেছি। এখন মসজিটটি ৮.৫ মিলিয়ন ডলারের সম্পত্তির ওপর দাঁড়িয়ে আছে। এর পুরো অর্থটিই এসেছে কমিনিউটি সহযোগিতা হিসেবে। পরিকল্পনা অনুসারে এখানে একটি কমিউনিটি হল ও স্পর্টিং সেন্টার নির্মাণ করা হবে। রেফায়ি রহিম আরো বলেন, ‘সবাই পরস্পরকে বুকে জড়িয়ে ধরে তাদের আনন্দ প্রকাশ করেছে। ২০০৮ সালে প্রকল্পটি শুরু হয়। এটা আমার জীবনের সেরা অর্জন। ’

চার সন্তানের বাবা ইবরাহিম দিয়াফ স্থানন্তরিত মসজিদের নিকটবর্তী স্থানে চলে এসেছেন। যেন মসজিদ ও ইসলামিক স্কুলের কাছাকাছি অবস্থান করতে পারেন। তিনি বলেন, এমন একটি স্থানের কাছাকাছি থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ। মসজিদের ইমাম শায়খ সাঈদ ওয়ারসামা বুলহান বলেন, ‘এই মসজিদ শুধু মুসলমানের জন্য নয়, এটা শুধু বয়স্কদের জন্য নয়, এটা শুধু কমিউনিটির আশ্রয় নয়, এই মসজিদ সবার জন্য। ’

সূত্র : এবিসি নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য