Friday, July 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকমোহাম্মাদ সিনওয়ারের শাহাদাতের খবর নিশ্চিত করলো হামাস

মোহাম্মাদ সিনওয়ারের শাহাদাতের খবর নিশ্চিত করলো হামাস

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মাদ সিনওয়ার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সংগঠনটি।

শনিবার (৩০ আগস্ট) রাতে হামাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গত মে মাসে ইসরাইল জানিয়েছিল, তাদের বিমান হামলায় মোহাম্মাদ সিনওয়ার নিহত হয়েছেন। তবে ইসরাইলের এ দাবির সত্যতা তখন নিশ্চিত করেনি হামাস।

ইসরাইলের দাবির তিন মাস পর এখন হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সিনওয়ারের নিহত হওয়ার খবর নিশ্চিত করা হলো। তবে হামাস মোহাম্মাদ সিনওয়ারের মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। অন্যান্য দলীয় নেতাদের সাথে তার ছবি প্রকাশ করে তাকে ‘শহিদ’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

২০২৪ সালের অক্টোবরে গাজ্জার রাফায় ইসরাইলি হামলায় শহীদ হন ইয়াহিয়া সিনওয়ার। তার মৃত্যুর পর মোহাম্মাদ সিনওয়ার গাজ্জায় হামাসের সামরিক প্রধান হিসেবে দায়িত্ব নেন। গাজ্জায় হামাসের সশস্ত্র শাখার দায়িত্ব নেবেন তার ঘনিষ্ঠ সহযোগী ইজ্জ আল-দিন হাদ্দাদ । বর্তমানে তিনি গাজ্জার উত্তরাঞ্চলে অভিযান পরিচালনার তত্ত্বাবধানে রয়েছেন।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য