Thursday, July 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরযুদ্ধ শুরুর পর ৩,২৯০ ফিলিস্তিনি গ্রেফতার

যুদ্ধ শুরুর পর ৩,২৯০ ফিলিস্তিনি গ্রেফতার

ইসরাইল-হামাসের মধ্যে সমঝোতায় চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম চারদিনের হিসেবে ১৫০ জনের মতো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরাইল। তবে বন্দীবিনিময় চলাকালেও ফিলিস্তিনিদের গ্রেফতার অব্যাহত রেখেছে ইসরাইল। ওই চারদিনে পূর্ব জেরুসালেম ও পশ্চিম তীর থেকে কমপক্ষে ১৩৩ ফিলিস্তিনিকে বন্দী করা হয়েছে ।

ফিলিস্তিনি প্রিজনার অ্যাসোসিয়েশন জানিয়েছে, চার দিনে ইসরাইল পূর্ব জেরুসালেম এবং পশ্চিম তীর থেকে কমপক্ষে ১৩৩ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।

যেসব ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্ত করেছে তাদের মধ্যে ১১৭ জন শিশু এবং ৩৩ জন নারী।

এ বিষয়ে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির মুখপাত্র আমানি সারাহনেহ আলজাজিরাকে জানিয়েছেন, যতদিন ইসরাইলি দখল থাকবে, গ্রেফতার বন্ধ হবে না। ৫৬ বছর ধরে চলা আসা দখলদারিত্বের ভিত্তিতে ইসরাইলের সেনারা ফিলিস্তিনিদের বাড়িতে রাতে অভিযান চালিয়ে গড়ে প্রতিদিন ১৫ থেকে ২০ জনকে গ্রেফতার করে।

ফিলিস্তিনি পর্যবেক্ষণ সংস্থা বলছে, ৭ অক্টোবর থেকে পশ্চিম তীর এবং পূর্ব জেরুসালেমে ৩ হাজার ৯২০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে।

৭ অক্টোবর থেকে হুট করে ফিলিস্তিনি বন্দীর সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। ইসরাইলের হাতে বন্দী ফিলিস্তিনির সংখ্যা গত মাসে ৫ হাজার ২০০ থেকে বেড়ে দাঁড়ায় ১০ হাজারে। এরমধ্যে ৪ হাজার শ্রমিক রয়েছেন যারা গাজায় কর্মরত ছিলেন।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য