Thursday, July 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসাবেক মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার মারা গেছেন

সাবেক মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার মারা গেছেন

সাবেক শীর্ষ আমেরিকান কূটনীতিক হেনরি কিসিঞ্জার মারা গেছেন। যুক্তরাষ্ট্রের কানেকটকাটে স্থানীয় সময় বুধবার রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কিসিঞ্জারের পরামর্শক সংস্থা এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

তবে এতে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি।
বাংলাদেশের ইতিহাসে হেনরি কিসিঞ্জার তার এক মন্তব্যের জন্য বেশ পরিচিত ছিলেন। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ওয়াশিংটনে দক্ষিণ এশিয়া পরিস্থিতি নিয়ে হওয়া এক বৈঠকে বাংলাদেশে খাদ্য সহায়তার কথা উঠলে কিসিঞ্জার ‘ বাস্কেট কেস ‘ প্রসঙ্গ তোলেন। এরপর থেকে বাস্কেট কেস বা তলাবিহীন ঝুড়ি কথাটা বাংলাদেশের হয়ে যায়।

গত মে মাসে কিসিঞ্জারের শতবর্ষে পা দেন।
১৯৩৮ সালে নাৎসি জার্মান হিসেবে যুক্তরাষ্ট্রে পালিয়ে আসা কিসিঞ্জার পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হন। তিনি হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিব ছিলেন। ওয়াশিংটন পোস্ট বলছে, কিসিঞ্জার একমাত্র ব্যক্তি যিনি প্রেসিডেন্ট না হয়েও মার্কিন পররাষ্ট্র নীতির ওপর একটি নিয়ন্ত্রণ প্রয়োগ করেছিলেন।

১৯৭৩ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর কিসিঞ্জারের বিখ্যাত “শাটল কূটনীতি” ইসরাইল ও প্রতিবেশী আরব দেশের মধ্যে সম্পর্ক স্থিতিশীল করতে সাহায্য করেছিল।

সূত্র : ওয়াশিংটন পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য