Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররফতানি আয় ১০ মাসে রেকর্ড ৪৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়াল

রফতানি আয় ১০ মাসে রেকর্ড ৪৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়াল

চলতি অর্থবছরের ১০ মাসে বাংলাদেশের রফতানি আয় ৩৫ দশমিক ১৪ শতাংশ বেড়ে ৪৩ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে যা ২০২১ অর্থবছরের চেয়ে ১২ শতাংশ বেশি।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) চলতি অর্থবছরে ৫১ বিলিয়ন মার্কিন ডলারের রফতানি লক্ষ্যমাত্রা অতিক্রমের মাইলফলক তৈরি করবে বলে আশা করছে।

সোমবার প্রকাশিত ইপিবির তথ্য অনুযায়ী, এপ্রিলে এক মাসে পণ্য ও সেবা রফতানি করে বাংলাদেশী উদ্যোক্তারা চার দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও কোভিড-১৯ মহামারী পরবর্তী সময়ে বিশ্ববাজারে তৈরি পোশাকের ক্রমবর্ধমান চাহিদার কারণে দেশের উদ্যোক্তারা এই রেকর্ড অর্জন করেছেন।

এ ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরের শেষ পর্যন্ত বাংলাদেশ প্রথমবারের মতো ৫১ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা অতিক্রম করে রফতানি বাণিজ্যে ইতিহাস সৃষ্টি করবে। উচ্চ রফতানি আয়ের একক মাস হিসেবে এপ্রিল বাংলাদেশের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ মাস।

চলতি অর্থবছরের ডিসেম্বরে সর্বোচ্চ আয় ছিল চার দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ছিল জানুয়ারিতে চার দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। মার্চে ছিল চার দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলার যা ফেব্রুয়ারিতে চার দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলার ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য