Saturday, May 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররমজানে স্বল্পমূল্যে পণ্য পাবে মালয়েশিয়ানরা

রমজানে স্বল্পমূল্যে পণ্য পাবে মালয়েশিয়ানরা

মালয়েশিয়ায় আসন্ন রমজানের শেষ পর্যন্ত স্বল্পমূল্যে পণ্য ক্রয়ের সুযোগ পাবে ভোক্তারা। এ লক্ষ্যে স্বল্প মূল্যে পণ্য বিক্রয় কর্মসূচি ‘দ্য কেলুআরগা মালয়েশিয়া’ রমজানের শেষ পর্যন্ত বর্ধিত করা হবে বলে জানিয়েছেন দেশটির অভ্যন্তরীণ বাণিজ্য ও ভোক্তাধিকার বিষয়ক মন্ত্রী দাতুক সেরি আলেকজেন্ডার নানতা লিঙ্গি। তিনি বলেন, প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল ইয়াকুব অভ্যন্তরীণ বাণিজ্য ও ভোক্তাধিকার বিষয়ক মন্ত্রণালয়কে কর্মসূচি অব্যাহত রাখার সবুজ সংকেত দিয়েছেন। তিনি আরো বলেন, মন্ত্রণালয়কে রমজানের শেষ পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার অনুমতি দেওয়া হয়েছে। তবে কর্মসূচি অব্যাহত রাখতে আমরা আরো বিস্তারিত নির্দেশনা প্রত্যাশা করছি।


এ সময় নানতা কর্মসূচি বাস্তবায়নে স্বেচ্ছাসেবী হিসেবে গ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বহু নির্বাচিত জনপ্রতিনিধি, শিল্পপতি, বাজার ব্যবস্থাপকসহ বহু শ্রেণির মানুষ ইতিবাচক ভূমিকা পালন করেছেন। স্বেচ্ছাসেবী হিসেবে কর্মসূচিতে যোগদান করে জনগণের ওপর থেকে দ্রব্যমূল্যের বোঝা কমাতে সহযোগিতা করেছেন।

সূত্র : বারনামা ডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 12 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য