Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কর্মকান্ড মানবতাকে বিশ্বযুদ্ধের দিকে ঠেলে

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কর্মকান্ড মানবতাকে বিশ্বযুদ্ধের দিকে ঠেলে

গ্লোবাল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে মাহাথির মোহাম্মদ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার মুখ খুলেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি বলেছেন যে, মার্কিন কর্তৃপক্ষ দুটি বৈরি জোটের উত্থানে অবদান রেখে মানবতাকে বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।


গতকাল সোমবার গ্লোবাল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‹যুক্তরাষ্ট্র চেষ্টা করবে অন্য দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে কর্মকান্ডে যুক্ত করতে, এবং রাশিয়াকেও বন্ধুত্বপূর্ণ দেশ খুঁজে বের করতে হবে যারা তাকে সমর্থন করবে। পূর্ব জোট এবং পশ্চিম জোটের মধ্যে লড়াই হবে। এবং এটি বাড়বে ও বিশ্বযুদ্ধে পরিণত হবে।’ সাবেক প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে, পশ্চিমাদের দ্বারা উস্কে দেওয়া ইউক্রেন যুদ্ধ ইতোমধ্যে সমগ্র বিশ্বকে প্রভাবিত করেছে। জটিল পরিস্থিতি বিশ্বজুড়ে প্রয়োজনীয় পণ্যের ব্যয় বৃদ্ধির দিকে পরিচালিত করেছে, যা শস্যের চালানকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। তিনি বলেন, ‘ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের আমন্ত্রণ একটি উস্কানি। প্রকৃতপক্ষে, ইউক্রেন যদি ন্যাটোতে যোগ না দেয়, আমি মনে করি রাশিয়া কম হুমকি বোধ করবে, এবং কোন সংঘাত থাকবে না। তবে প্রক্রিয়াটি শুরু হলে রাশিয়া আগাম পদক্ষেপ নেবে।’


মাহাথির উল্লেখ করেছেন যে, ন্যাটো রাষ্ট্রগুলি সরাসরি রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে জড়িত নয়, কারণ ইউক্রেন ন্যাটো সদস্য নয়। এবং রাশিয়ার সাথে অচলাবস্থা ন্যাটো সদস্য দেশগুলির ব্যাপক ক্ষতি করছে। তিনি বলেন, ‘শেষ পর্যন্ত তাদের (রাশিয়া ও ইউক্রেন) একটা মীমাংসা বের করতে হবে। একে অপরের সাথে কথা বলা, আলোচনা করা, সমঝোতা করাই তাদের জন্য শ্রেয়।’ সূত্র : তাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য