Monday, May 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোহিঙ্গা জনগোষ্ঠী থেকে মসজিদে নববীর ইমাম!

রোহিঙ্গা জনগোষ্ঠী থেকে মসজিদে নববীর ইমাম!

যেসব মহান কারী নিজেদের কুরআন তিলাওয়াতে বিশ্ব মুসলিম উম্মাহকে বিমুগ্ধ করেছেন, তাদের অন্যতম মসজিদে নববীর ইমাম শায়খ মোহাম্মদ আইয়ুব রহ.। তার অসাধারণ ও সুমিষ্ট তিলাওয়াতের মাধ্যমে আজও তিনি বিশ্বব্যাপী অসংখ্য মানুষের অন্তরে অমর হয়ে আছেন।

শায়খ মোহাম্মদ আইয়ুব ১৯৫২ সাল মোতাবেক ১৩৭২ হিজরিতে মক্কায় জন্মগ্রহণ করেন। তার পরিবার মূলত মিয়ানমারের আরাকান প্রদেশে বসবাস করতেন, কিন্তু সেখানে মুসলমানদের বিরুদ্ধে চালিত অত্যাচার থেকে বাঁচতে তারা মক্কায় আশ্রয় নেন এবং এখানেই শায়খের জন্ম হয়।

শৈশব কাটে মক্কায়ই। প্রাথমিক পড়াশোনাও এখানেই হয় এবং মাত্র ১২ বছর বয়সে সৌদি আরবের বিখ্যাত কারী শায়খ জাকি দাগিস্তানির কাছে হিফজ সম্পন্ন করেন। পরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর পড়তে মদিনায় চলে যান। সেখানে সাইন্টিফিক ইনস্টিটিউটে ভর্তি হন। পরে উচ্চশিক্ষা অর্জনে মিসর যান। আল আজহার বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদ থেকে অনার্স পাস করেন। তারপর আল কুরআন অনুষদ থেকে মাস্টার্স ও ১৪০৮ হিজরিতে ডক্টরেট সম্পন্ন করেন।

প্রতিষ্ঠানিক পড়াশোনা শেষে সর্বপ্রথম ১৯৯০ সাল মোতাবেক ১৪১০ হিজরিতে মসজিদে নববীর সহকারী ইমাম নিযুক্ত হন এবং ১৯৯৭ সাল (১৪১৭ হিজরি) পর্যন্ত ইমামতির দায়িত্ব পালন করেন। এরপর দীর্ঘ ১৯ বছর অন্যান্য খেদমত করেন। অবশেষে ১৪৩৬ হিজরির রমজানে পুনরায় মসজিদে নববীর পূর্ণ ইমামতির দায়িত্ব পান। এর মাত্র এক বছরের মাথায় ২০১৬ সালের ৪ এপ্রিল মোতাবেক ১৪৩৭ হিজরির ৯ রজব ৬৪ বছর বয়সে তার ইন্তেকাল হয়।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three − 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য