Friday, July 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরশর্ত দিয়ে সীমান্ত খুলছে সৌদি আরব

শর্ত দিয়ে সীমান্ত খুলছে সৌদি আরব

আগামী ৯ ফেব্রুয়ারি সীমান্ত বিধিনিষেধ শিথিল করছে সৌদি আরব। তবে যেসব সৌদি নাগরিক বিদেশে যেতে চান, তাদেরকে অবশ্যই করোনা টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নিতে হবে।

বৃহস্পতিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ বিষয়ে বলা হয়, `৯ ফেব্রুয়ারি থেকে সীমান্ত বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার তিন মাস পর যারা বুস্টার ডোজ নিয়েছেন, তাদের বিদেশে ভ্রমণের অনুমতি দেয়া হবে।’

তবে এই নিয়ম কেবল দেশটির নাগরিকদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া, যেসব বিদেশি যাত্রী সৌদিতে প্রবেশ করতে ইচ্ছুক তাদের বিমানে ওঠার অন্তত ৪৮ ঘণ্টা আগে পিসিআর টেস্ট করাতে হবে এবং টেস্টে নেগেটিভ সনদ পেতে হবে। তবে যেসব শিশুর বয়স আট বছরের নিচে, তাদের বেলায় এই সনদের প্রয়োজন নেই।

সৌদিতে প্রবেশের পর বিমানবন্দরে যদি বিদেশি যাত্রী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন, সেক্ষেত্রে বিশেষ শর্তে তাকে প্রবেশ করতে দেবে দেশটির কর্তৃপক্ষ; আর সেই শর্ত হলো- ওই যাত্রী সৌদি সরকারের অনুমোদিত টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন কি না।

ওই যাত্রী যদি এই শর্ত পূরণে সক্ষম হন, তাহলে সৌদিতে প্রবেশের পর তাকে অন্তত ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সাত দিন পর টেস্টে যদি তিনি নেগেটিভ শনাক্ত হন, তাহলেই শেষ হবে কোয়ারেন্টাইনের মেয়াদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five − 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য