Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদাওয়াশীঘ্রই শুরু হতে যাচ্ছে বছরের শ্রেষ্ঠ দশটি দিন, অর্থাৎ যিলহজ্জ মাসের প্রথম...

শীঘ্রই শুরু হতে যাচ্ছে বছরের শ্রেষ্ঠ দশটি দিন, অর্থাৎ যিলহজ্জ মাসের প্রথম দশটি দিন। কেন এই কয়দিন এত গুরুত্ত্বপূর্ণ? কারণ-

১. আল্লাহ এ নিয়ে কুরআনে শপথ করেছেন, ‘শপথ প্রত্যুষের ও দশ রাত্রির’ [সূরা ফাজর ১-২]
অধিকাংশ তাফসীরবিদদের মতে এতে যিলহজ্জের প্রথম দশ দিন বোঝানো হয়েছে। [ইবনে কাসীর]

২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ্ তা’আলার নিকট যিলহজ্জের প্রথম ১০ দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোন ইবাদত নেই। [সহিহ্ বুখারী খণ্ড ২, ৪৫৭]

৩. এ মাসে আছে আরাফাহ্ এর দিন যেদিন ইসলাম হয়েছে পরিপূর্ণ। আল্লাহ কুরআনে বলেন,
আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্নাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দ্বীন হিসেবে পছন্দ করলাম। [সূরা মায়িদা ৩]

চলুন, এবার তাহলে দেখে নেই পবিত্র এই মাস উপলক্ষে কি কি পূর্বপ্রস্তুতি গ্রহণ করতে পারি-

১. যিলহজ্ব প্ল্যানার

‘When you fail to plan, you plan to fail’, এই কথাটা জানেন নিশ্চয়ই? অনেক আহামরি কিছু তৈরি করতে হবে না, শুধু শ্রেষ্ঠ দশটি দিনের জন্য একটি গুছানো প্ল্যানার করে ফেলুন। এই দশদিনে কি কি ইবাদাত করতে চান, আমলের কি কি টার্গেট রাখতে চান, কত খানি সাদাকা করতে চান ইত্যাদি লিখে ফেলুন।

২. কাজ এগিয়ে রাখা

এই দশদিন বেশি আমল করতে চাইলে যতটা সম্ভব দুনিয়াবি কাজ এগিয়ে রাখা দরকার। যেমন, রান্নার মশলা একটু বেশি করে বেটে রাখা, অফিসের কাজ বা এসাইনমেন্ট আগে আগে করে ফেলা, ঈদের পোশাক আগেই কিনে রাখা ইত্যাদি।

৩. দিনের সর্বোচ্চ সদ্ব্যবহার

যেহেতু দিনের বেলার গুরুত্ব বেশি তাই দুনিয়াবি কাজ দিনের বেলার জন্য যেন কম থাকে, এভাবে প্ল্যান করবেন। আর এ কদিন অবশ্যই রাতে জলদি ঘুমিয়ে ফজরের পর জেগে থাকার চেষ্টা করবেন, এতে সারাদিনের কাজে প্রচুর বারাকাহ পাবেন।

৪. কম ডিভাইস ব্যবহার

আমরা আজকাল সময়ের বারাকাহ থেকে বঞ্চিত হই আমাদের ডিভাইসের কারণে। অন্তত এই কদিন যেন ডিভাইস আমাদের সময় চুরি না করতে পারে। সোশ্যাল মিডিয়া, ইউটিউব এসব থেকে এই কদিন দূরে থাকতেই হবে। প্রয়োজনে ফোন সাইলেন্ট মোডে রাখুন।

৫. ঘর গুছিয়ে ফেলুন

ঈদের আগে সবাই হোম ক্লিনিং করে থাকেন। এবার নাহয় যিলহজ্জের আগেই করে ফেললেন। ঘর গুছিয়ে টিপটপ রাখলে ইবাদাত করতে ভালো লাগবে ইন শা আল্লাহ।

৬. দুআ লিস্ট

একটা দুআ লিস্ট রাখা বাঞ্ছনীয়, বিশেষ করে আরাফার দিনটির জন্য। যাদের রামাদান এ দুআ লিস্ট বানানো ছিল, তারা সেটাকে আরেকটু ঘষামাজা করে রেডি করতে পারেন।

৭. জ্ঞান অর্জন

যিলহজ্জের গুরুত্ব ও করণীয় বিষয়ে বই পড়ে বা লেকচার শুনে নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করে রাখা উচিত। পরিবার ও বন্ধুদেরকেও এ বিষয়ে সচেতন করা যায়।

৮. সূরা ও দুআ মুখস্ত

যিলহজ্ব উপলক্ষে কিছু মাসনূন দুআ, যিকর ও সূরা মুখস্ত করতে পারেন। মুখস্ত থাকা সূরা ও দুআ গুলো ঝালাই করে নিতে পারেন। বিশেষ করে যিলহজ্জের বিশেষ তাকবীরটি যেন সবার ঠোটস্থ থাকে।

৯. আমলের প্র্যাকটিস

যিলহজ্ব শুরু হলে যেসব নফল আমল করার ইচ্ছা, তার প্র্যাকটিস এখন থেকেই করা উত্তম। যেমন, বেশি বেশি যিকর করা, নফল সিয়াম পালন করা, সালাতুদ দুহা পড়া, কুরআন পড়া ইত্যাদি।

১০. সুন্নাহ চেকলিস্ট

এই দশদিন যেই ভালো কাজই করবেন তাই আল্লাহর কাছে অধিক প্রিয় হবে। তাহলে বেশি বেশি সুন্নাহ পালন করা কেন নয়? হিসাব করে দেখুন আপনার পরিচিত সুন্নাহর কয়টি ছুটে গেছে, কিংবা কয়টি পালন করা বাকি। মিসওয়াক, কালোজিরা, খেজুর ইত্যাদি সুন্নাহ উপকরণ বাসায় আছে কিনা দেখুন।

Nashita_reminder

Nashita_Wellness

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য