Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনাটোরে ১৬ ঘণ্টার ব্যবধানে তিন ভাইয়ের মৃত্যু

নাটোরে ১৬ ঘণ্টার ব্যবধানে তিন ভাইয়ের মৃত্যু

নাটোরে ১৬ ঘণ্টার ব্যবধানে আপন তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের দুজন করোনায় আক্রান্ত হয়ে এবং অন্যজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন-নাটোর শহরের ঐতিহ্যবাহী পচুর হোটেলের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম ওরফে পচু (৫৬), তার বড় ভাই মো. ঊাবলু ইসলাম (৭০) ও ছোট ভাই জাহাঙ্গীর আলম (৪৮)।

পারিবারিক সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম ওরফে পচু গত রবিবার করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাকে সেবা করার জন্য হাসপাতালে থাকা ছোট ভাই জাহাঙ্গীর আলমও করোনা সংক্রমিত হয়ে বুধবার একই হাসপাতালে ভর্তি হন।
পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শরিফুল ইসলামকেও আইসিইউতে নেওয়া হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে শরিফুল ইসলাম মারা যান। আর ভোর চারটার দিকে তার মৃত্যুর খবর শোনার পরপরই বড় ভাই মো. বাবলু ইসলাম হৃদরোগে আক্রান্ত হন।

পরে হাসপাতালে নেওয়ার আগেই নিজ বাড়িতে তার মৃত্যু হয়। শুক্রবার জুমার নামাজের পর শহরের গাড়ীখানা কবরস্থানে দুই ভাইয়ের দাফন অনুষ্ঠিত হয়। এদিকে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রামেক হাসপাতালের আইসিইউতে থাকা ছোট ভাই জাহাঙ্গীর আলমেরও মৃত্যু হয়।

বাবলু ইসলাম, শরিফুল ইসলাম ও জাহাঙ্গীর আলম নাটোর শহরের ভবানীগঞ্জ মহল্লার মৃত আবদুর রশিদের ছেলে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শহরের সার ও কীটনাশক ব্যবসায়ী আব্দুস সালাম জানান, পচুর হোটেলের সুনাম দেশজুড়ে। শহরের চকরামপুর এলাকায় গীতি সিনেমা হলের পাশে প্রায় চার দশক আগে শরিফুল ইসলাম পচু ক্ষুদ্র পরিসরে খাবার হোটেল চালু করেন। তার সততা, দক্ষতা ও ভালো রান্নার গুণে পচুর হোটেলের সুনাম দেশব্যাপী ছড়িয়ে পড়ে।

বিডি প্রতিদিন/এমআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + 16 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য