Wednesday, June 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরশীতার্তদের পাশে দাঁড়ানো ইসলামের আদর্শ

শীতার্তদের পাশে দাঁড়ানো ইসলামের আদর্শ

বছর ঘুরে ষড়ঋতুর বাংলাদেশে আসে শীত-শৈত্যপ্রবাহ। দিনে সূর্যের মুখ প্রায়ই দেখা যায় না, কমে যাচ্ছে সর্বোচ্চ-সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধানও। আবহাওয়ার এমন পরিবর্তনও মহান আল্লাহর শ্রেষ্ঠত্বের প্রমাণ। এতে আছে তাঁরই আনুগত্যের আহ্বান—‘যেহেতু আসক্তি আছে কুরাইশদের/গ্রীষ্ম ও শীতকালে দূরে সফরের, তারা করুক তবে তাঁর ইবাদত/কাবার প্রভুর দেওয়া নির্ধারিত পথ…।

’ (কাব্যানুবাদ সুরা কুরাইশ, আয়াত : ০১-০৩)
এতে বোঝা যায়, গ্রীষ্ম-শীত হয় মহান আল্লাহর হুকুমে। তাই শীত-গ্রীষ্মে তাঁরই ইবাদত করা বান্দার কর্তব্য। শীত জনজীবনে বিরূপ প্রভাব বিস্তার করে : ‘উত্তরিয়া শীতে পরাণ কাঁপে থরথরি/ছিঁড়া বসন দিয়া মায় অঙ্গ রাখে মুরি।’ (মৈমনসিংহ গীতিকা : মলুয়া)

শৈত্যপ্রবাহ মহান আল্লাহর পরীক্ষা।

পবিত্র কোরআনের সতর্কবাণী—‘আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদই আপতিত হয় না…।’ (সুরা : তাগাবুন, আয়াত : ১১)
প্রচুর শাক-সবজি আবাদ হয় শীতকালে, এটাও মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ। তিনি বলেন, ‘মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ করুক। আমি তো অঝোরে বৃষ্টি বর্ষণ করেছি।

অতঃপর মাটিকে বিদীর্ণ করেছি। আর তাতে উৎপন্ন করেছি শস্যাদি, আঙুর, শাক-সবজি, জলপাই, খেজুর, বহু বৃক্ষবিশিষ্ট বাগান, ফলফলাদি ও ঘাস। এসব তোমাদের ও তোমাদের পালিত পশুকুলের জীবনধারণের জন্য।’ (সুরা : আবাসা, আয়াত : ২৪-৩২)
শীতার্তসহ বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো ইসলামের আদর্শ। আল-কোরআনের ঘোষণা—‘তারা আল্লাহর প্রেমে উজ্জীবিত হয়ে দরিদ্র, এতিম ও বন্দিদের খাদ্য দান করে।

’ (সুরা : দাহার, আয়াত : ৮)
মানবতার কল্যাণে প্রিয় নবী (সা.)-এর বাণী—‘কোনো মুসলমান, কোনো বস্ত্রহীন মুসলমানকে বস্ত্র দান করলে, আল্লাহ তাকে জান্নাতে সবুজ বর্ণের পোশাক পরাবেন…খাদ্য দান করলে তাকে জান্নাতের ফল খাওয়াবেন…পানি পান করালে…।’ (আবু দাউদ)

শীতার্তের জন্য করণীয়

অব্যবহৃত কাপড়, লেপ-কম্বল বিলিয়ে দেওয়া, অপরের কাছ থেকে সংগ্রহ করে বিতরণ করা, রান্না করা খাবার বিতরণ, শীত সম্পর্কে মানুষকে সতর্ক করা, খাবার ও পোশাক সম্পর্কে ধারণা দেওয়া, বিনোদন, পর্যটনের সময়ের বাড়তি খাবার স্থানীয়দের দান করা, পর্যাপ্ত ওষুধ ও গা-গরম রাখতে সহায়ক খাবার নিশ্চিত করা, জাকাতের টাকার কিছু অংশ জমা রাখা এবং তীব্র শৈত্যপ্রবাহের সময় শীতার্তদের সাহায্য করা।

মহান আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের কর্তব্য শীতার্তদের পাশে থাকা ও সাহায্য করা। বস্তুত, দেশের শীতার্ত বিপন্ন সব মানুষের পাশে দাঁড়ানো সচ্ছল মানুষের দায়িত্ব এবং ইবাদততুল্য কর্তব্য। মহান আল্লাহ শীতার্ত ও বিপন্ন দেশবাসীকে নিরাপদে রাখুন। আমিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য