Monday, August 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকসউদী আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি নিহত

সউদী আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জন এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ জন বাসিন্দা রয়েছেন বলে জানা গেছে।

রোববার (৯ আগস্ট) দুপুরের দিকে এই লোমহর্ষক দুর্ঘটনা ঘটে। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গতকাল গভীর রাতে (রাত দেড়টা) জানায়, অগ্নিকাণ্ডের পর কারখানার ভেতর থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছেন সৌদির ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন তীব্র হওয়ায় মরদেহগুলো মারাত্মকভাবে পুড়ে গেছে, যার ফলে প্রাথমিকভাবে নিহতদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

নিহত নওগাঁর ১০ জন হলেন—উপজেলার কালিকাপুর ইউনিয়নের কলি (৩০), লুৎফর (৩২), জান্ডার, রুবেল, বিশা এলাকার সাগর, মজিদুল, দুবাই এলাকার শুভ, সুমন, পারকাসুন্দা গ্রামের জালাল ও উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

নাটোরের নিহত তিনজন হলেন—নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের দিঘির পাড় গ্রামের শামীম হোসেন, শ্রীপুর গ্রামের সাব্বির হোসেন এবং মহিষডাঙ্গা গ্রামের রবিউল আউয়াল।

জানা যায়, রোববার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। নিহতরা জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়ে ওই সোফা কারখানায় কর্মরত ছিলেন। অনেক পরিবার এখনো তাদের স্বজনের পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

প্রবাসের মাটিতে কাজ করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে যাওয়া এসব মানুষের এমন করুণ মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের মাতম।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাস, রিয়াদের লেবার কাউন্সেলর মো. রেজা রাব্বির বরাতে গণমাধ্যমকে জানানো হয়, অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ১৬ জন মারা গেছেন মর্মে সেখানে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নিশ্চিত হয়েছেন। এ ঘটনার স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত ব্যক্তিদের সবাই বাংলাদেশি। স্থানীয় ফায়ার সার্ভিস এখনো উদ্ধারকাজ পরিচালনা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য