Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসামাজিক দূরত্ব তুলে নেওয়ার পর কাবা প্রাঙ্গণে প্রথম জুমা

সামাজিক দূরত্ব তুলে নেওয়ার পর কাবা প্রাঙ্গণে প্রথম জুমা

করোনাকালের বিধি-নিষেধ শিথিল করে পবিত্র কাবা প্রাঙ্গণে সামাজিক দূরত্ব তুলে নেওয়ার পর প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২২ অক্টোবর) দীর্ঘ ২০ মাস পর পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিতে পূর্ণ ধারণক্ষমতায় মুসল্লিরা জুমার নামাজে অংশ নেন। এর আগে ১৭ অক্টোবর পবিত্র কাবা প্রাঙ্গণে ফজর জামাতের মাধ্যমে সামাজিক দূরত্ব তুলে নেওয়া হয়। মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের সামাজিক দূরত্বের সব চিহ্নও তুলে নেওয়া হয়। টিকার ডোজ সম্পন্ন করা মুসল্লিরা পাঁচ ওয়াক্ত নামাজে অংশ নিতে পারছেন। তবে মুসল্লি ও মসজিদের সব কর্মীকে আগের মতো মাস্ক পরতে হবে। তা ছাড়া নামাজ, ওমরাহ ও রওজা শরিফ জিয়ারতের জন্য ‘তাওয়াক্কালনা’ বা ‘ইতামারনা’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

এদিকে প্রায় দুই বছর পর মুসল্লিতে ভরপুর মসজিদুল হারামে অনুষ্ঠিত প্রথম জুমার নামাজে ইমামতি করেছেন শায়খ মাহির আল মুআকলি। মসজিদে নববিতে জুমার নামাজে ইমাম ছিলেন শায়খ আবদুল্লাহ আল বায়িজান। নামাজের আগে ইমামদেরকে ঘোষণা করতে শোনা যায় ‘দাঁড়িয়ে কাতার সোজা করুন, খালি স্থান পূরণ করুন।’ করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্বের বাধ্যবাধকতা থাকায় দীর্ঘদিন যাবৎ ইমামদের মুখে এসব ঘোষণা শোনা যায়নি।

সৌদিপ্রবাসী কর্মী আবদুল্লাহ মাহদি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এটি মহান আল্লাহর বড় অনুগ্রহ যে আমরা পুনরায় মসজিদের ভেতর পবিত্র কাবা ঘরের চারপাশে হাঁটাচলা করতে পারছি। যদিও এখনো সবাইকে মাস্ক পরতে হচ্ছে, তবু এই পবিত্র প্রাঙ্গণ মুসল্লি ও ওমরাহযাত্রীদের পদচারণে মুখরিত। করোনা বিধি-নিষেধ শিথিলের পর অনুষ্ঠিত প্রথম জুমার নামাজে অংশ নেওয়া মহান আল্লাহর বিশেষ অনুগ্রহে সম্ভব হয়েছে।’

করোনা মহামারি প্রাদুর্ভাবের পর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি ওমরাহ পালন, নামাজ, জিয়ারতসহ সব ধরনের জনসমাগম স্থগিত করে সৌদি আরব।

 সূত্র : আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 17 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য