“তোমরা যখন ছয়টি বিষয় দেখতে পাবে, তখন তোমাদের কারও প্রাণ যদি তার নিজের হাতে থাকে, তবে সে যেন তা ছেড়ে দেয় (অর্থাৎ পারলে মরেই যায়, এটা অবস্থা গুরুতর বোঝাতে বলা হয়েছে)। এ কারণেই আমি মৃত্যুকামনা করি; আমার আশঙ্কা হয়, যেন আমি এসব বিষয়ের সময়কাল পর্যন্ত বেঁচে না থাকি। বিষয়গুলো হলো:
১) নির্বোধদের কর্তৃত্ব মেনে নেওয়া হবে।
২) বিচার বিক্রি করা হবে (অর্থাৎ টাকার বিনিময়ে আদালতে রায় দেয়া হবে)।
৩) রক্তপাতকে তুচ্ছ মনে করা হবে।
৪) আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে।
৫) পুলিশের সংখ্যা বেড়ে যাবে।
৬) এমন এক প্রজন্ম গড়ে উঠবে, যারা কুরআনকে বাদ্যযন্ত্রের মতো ব্যবহার করবে।”
~ আবু হুরাইরাহ [রা.]
[ ইমাম ইবনু কাসির (রাহ.), আল বিদায়াহ ওয়ান নিহায়াহ: ৮/১৬৪]
