Monday, August 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদাওয়াসালাফদের নসীহাহ

সালাফদের নসীহাহ

জাফর-রহিমাহুল্লাহ-থেকে বর্ণিত, তিনি বলেন, সালমান ফারসি-রদিয়াল্লাহু আনহু-বলতেন, “তিনটি বিষয় আমাকে হাসায় এবং তিনটি বিষয় আমাকে কাঁদায়।

আমার হাসি পায় দুনিয়ার উচ্চাকাঙ্ক্ষীকে দেখে, যাকে মৃ-ত্যু পিছু ধাওয়া করছে; হাসি পায় ওই গাফেলকে দেখে, যাকে সব সময় নজরে রাখা হচ্ছে এবং হাসি পায় এমন লোককে দেখে যে অট্টহাসি হাসছে, অথচ সে জানে না সে কি তার প্রতিপালককে অসন্তুষ্ট করছে না-কি সন্তুষ্ট করছে।

আর তিনটি বিষয় আমাকে কাঁদায় : মুহাম্মদ-সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রেমিকগণ ও তাঁর সঙ্গীসাথিদের বিদায়; মৃ-ত্যুযন্ত্রণার সময় উপস্থিত হওয়ার ভীতি, রাব্বুল আলামীনের সামনে দণ্ডায়মান হওয়া, যখন আমি জানতে পারবো না আমি কি জান্নাতে যাবো না-কি জাহান্নামে যাবো।

বই : সাহাবীদের চোখে দুনিয়া

ইমাম আহমাদ ইবনু হাম্বল রহ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − eight =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য