Wednesday, August 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদাওয়ানসীহাহসালাফদের নসীহাহ

সালাফদের নসীহাহ

মানুষ কেন গীবতে জড়ায়, এর কারণ সম্পর্কে ইমাম গাযালী [রাহ.] গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যার সংক্ষিপ্তসার হচ্ছে:

১) যার গীবত করা হচ্ছে, তার দোষ-ত্রুটি উল্লেখ করে গীবতকারী নিজের ক্রোধ বা ক্ষোভ প্রশমিত করা।

২) সমবয়সী, সহকর্মী বা বন্ধুদের মনোরঞ্জন করা এবং তারা যে গীবতের আলোচনায় লিপ্ত হয়েছে, তাতে তাদের সঙ্গে অংশগ্রহণ করা।

৩) অন্য ব্যক্তির ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা, যা তাকে গীবতের দিকে প্ররোচিত করে।

৪) নিজের কোনো দোষ থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে সেই দোষ অন্যের ওপর চাপিয়ে দেওয়া, অথবা অন্য ব্যক্তির সম্পর্কে বলা যে, সেও ওই কাজে তার অংশীদার।

৫) অন্যের ত্রুটি-দোষ তুলে ধরে নিজেকে উচ্চতর ও পবিত্র হিসেবে প্রকাশ করা।

৬) এমন ব্যক্তির প্রতি হিংসা করা, যার প্রশংসা মানুষ করে এবং যার ভালো গুণাবলি তারা উল্লেখ করে।

৭) অন্যদের নিয়ে উপহাস, ঠাট্টা-বিদ্রূপ এবং তাদের হেয় বা তুচ্ছজ্ঞান করা।[১]

কারণগুলোকে মনোযোগের সাথে পড়ুন। তাহলে এগুলো সম্পর্কে আগে থেকেই সতর্ক হওয়া এবং বেঁচে থাকা সম্ভব হবে ইন শা আল্লাহ।

[ ১) নাদ্বরাতুন নাঈম ফী মাকারিমি আখলাক্বির রাসূলিল কারীম: ১১/৫১৬৩]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য