Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসুদানের অসহায় দরিদ্রদের ৬৫ কোটি টাকা দিল বাংলাদেশ

সুদানের অসহায় দরিদ্রদের ৬৫ কোটি টাকা দিল বাংলাদেশ

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সুদান। দারিদ্রের নির্মম কষাঘাতে জর্জড়িত আফ্রিকার এ দেশটিকে আর্থিক অনুদান হিসেবে ৫৪ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ সরকার। এই টাকা দেওয়া হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মাধ্যমে। গতকাল বুধবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএমএফ-এর আহ্বানে সাড়া দিয়ে অত্যধিক ঋণগ্রস্ত দরিদ্র রাষ্ট্র এবং ওআইসি সদস্যভুক্ত বন্ধুপ্রতীম দেশ সুদানের ঋণ মওকুফের লক্ষ্যে বাংলাদেশ সরকার ৬৫ কোটি টাকা দিয়েছে। সরকার প্রত্যাশা করে ডেবিট রিলিফ হিসেবে বাংলাদেশের এ অর্থায়ন দারিদ্র্য বিমোচনে সুদানের সংগ্রাম আরও শক্তিশালী করবে।
উল্লেখ্য, গত বছরেও আইএমএফ এর উদ্যোগের অংশ হিসেবে আফ্রিকান দেশ সোমালিয়ার দারিদ্র্য মুক্তির লক্ষ্যে বাংলাদেশ ৮ কোটি টাকার অধিক অর্থ দিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 7 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য