Monday, October 12, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকসুদানে আরএসএফের ড্রোন হামলায় নিহত অন্তত ৪১

সুদানে আরএসএফের ড্রোন হামলায় নিহত অন্তত ৪১

সুদানের ইথিওপিয়া সীমান্তবর্তী ব্লু নাইল অঞ্চলে আধাসামরিক বাহিনীর ড্রোন হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। শুক্রবার আবু শান্দি এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বিবিসি।

মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি ল’ইয়ার্সের দাবি, হামলাটি চালিয়েছে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তর (ওচা) জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত ও আহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু।

এক বিবৃতিতে ওচা বলেছে, হামলার খবর শুনে তারা মর্মাহত। সংস্থাটি আরও জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ওই অঞ্চলে ধারাবাহিক হামলা চলছে। এসব ঘটনায় হাজারো বেসামরিক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। আরও অনেকে গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছেন।

সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে ২০২৩ সাল থেকে ক্ষমতার লড়াই চলছে। দীর্ঘদিনের এই সংঘাতে দেশটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন এবং এক কোটি ৪০ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সুদানের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের বড় অংশের নিয়ন্ত্রণ রয়েছে সেনাবাহিনীর হাতে। অন্যদিকে, আরএসএফের প্রধান ঘাঁটি পশ্চিমাঞ্চলের দারফুরে। দক্ষিণাঞ্চলের কিছু এলাকাও তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

সুদানের সেনাবাহিনী ও আরএসএফ উভয় পক্ষের বিরুদ্ধেই ড্রোন হামলা চালানোর অভিযোগ রয়েছে। চলমান সংঘাতে বেসামরিক মানুষের নিরাপত্তা ও মানবিক সহায়তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তথ্যসূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য