Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসেপটিক ট্যাংকে পড়ে মা, ছেলেসহ প্রাণ গেল তিনজনের

সেপটিক ট্যাংকে পড়ে মা, ছেলেসহ প্রাণ গেল তিনজনের

ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রভিটা হ্যাচারির সেপটিক ট্যাংকে পড়ে মা, ছেলেসহ তিনজন প্রাণ হারিয়েছেন। গতকাল বুধবার রাত নয়টার দিকে তিনজনের লাশ উদ্ধার করে ভালুকা থানায় নিয়ে গেছে পুলিশ।
নিহত তিনজন হলেন প্রভিটার প্রকৌশলী গোপালগঞ্জের সদর উপজেলার বেতগ্রামের সজল বাগচীর স্ত্রী মতি রানী (৩০), তাঁর ছেলে রহিদ বাগচী (৩) এবং স্থানীয় নির্মাণশ্রমিক মো. হৃদয় (২৫)।
পুলিশ ও হ্যাচারি সূত্র জানায়, প্রভিটা হ্যাচারির প্রকৌশলী সজল বাগচী পরিবার নিয়ে হ্যাচারির কোয়ার্টারে থাকেন। গতকাল বিকেল পাঁচটার দিকে তাঁর ছেলে রহিদ খেলা করতে গিয়ে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে যায়। তার মা মতি রানী তাকে তুলতে ট্যাংকে নেমে যান। তাঁদের উঠতে না দেখে সেখানে হৃদয় তাঁদের উদ্ধার করতে নামেন। বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হয়। পরে রাতে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ এসে ওই তিনজনের লাশ উদ্ধার করে নিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 − 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য