Monday, June 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদিতে ড্রোন হামলার চেষ্টা হুথির, ৮ ড্রোন ধ্বংস

সৌদিতে ড্রোন হামলার চেষ্টা হুথির, ৮ ড্রোন ধ্বংস

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অন্তত ৮টি সশস্ত্র ড্রোন ধ্বংস করেছে সৌদি আরব। শনিবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে ওই হামলা চালানো হয় ইয়েমেন থেকে। 

তবে সৌদি নেতৃত্বাধীন আরব জোট এক টেলিভিশন বার্তায় জানিয়েছে, মোতায়েন থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোন ধ্বংসে সক্ষম হয়েছে। এ খবর দিয়েছে রয়টার্স।এদিকে হুথির সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানান যে, খামিস মুশাইত সামরিক ঘাটিতে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। পরে আরো ৭টি ড্রোন হামলা চালানো হয়েছে বলেও আলাদা বিবৃতিতে জানানো হয়েছে। ইরান সমর্থিত হুথি প্রায়ই সৌদি আরবের বিভিন্ন ঘাটি টার্গেট করে হামলা চালিয়ে থাকে। রকেট, ক্ষেপনাস্ত্র ও ড্রোনের ব্যবহার হয় এসব হামলায়।

বিডি প্রতিদিন/আরাফাত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য