Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদি আরবের ইতিহাসে সর্ববৃহৎ আন্তর্জাতিক বইমেলা

সৌদি আরবের ইতিহাসে সর্ববৃহৎ আন্তর্জাতিক বইমেলা

রিয়াদে আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সৌদির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী প্রিন্স বাদর বিন আবদুল মালিক বিন ফারহান তা উদ্বোধন করেন। মধ্যপ্রাচ্য ও বিশ্বের ৩০টি দেশের এক হাজারের বেশি প্রকাশনা প্রতিষ্ঠান ১০ দিনব্যাপী এই মেলায় অংশ নেয়।

সৌদি ও আরববিশ্বের আন্তর্জাতিক ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রিন্স তুর্কি আল-ফয়সাল, প্রিন্স আবদুল রহমান বিন মুসাইদ, তুর্কি বিন আব্দুল মোহসেন আল আল-শেখ, কিং আব্দুল আজিজ বোর্ডের পরিচালক ফাহাদ আল-সামারি ও মিসরের সংস্কৃতিমন্ত্রী এনাস আবদেল-দয়েম। এ ছাড়া সাহিত্য, প্রকাশনা ও অনুবাদ সংস্থার প্রধান মুহাম্মদ হাসান আলওয়ান এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মন্ত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এতে অংশগ্রহণ করেন।

রিয়াদের ১০ দিনব্যাপী আন্তর্জাতিক এই বইমেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সৌদির ইতিহাসে এটিই সর্ববৃহৎ আন্তর্জাতিক বইমেলা। ৩৬ হাজার বর্গমিটার বিস্তৃত প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। বইমেলার পাশাপাশি এখানে কর্মশালা, সংলাপ পর্ব, প্রশিক্ষণ কোর্স, কবিতার আসর, সাহিত্যসন্ধ্যা ও নাটক মঞ্চস্থ হবে। এ ছাড়া প্রথমবারের মতো এবারের মেলায় প্রকাশকদের নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ৪-৫ অক্টোবর জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে সুদৃঢ় সম্পর্ক ও যোগাযোগ তৈরিতে তা অনুষ্ঠিত হবে। সূত্র : আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + 12 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য