Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদি আরবের সঙ্গে আলোচনায় ‘গুরুতর অগ্রগতি’ দাবি ইরানের

সৌদি আরবের সঙ্গে আলোচনায় ‘গুরুতর অগ্রগতি’ দাবি ইরানের

গালফ অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে সৌদি আরব ও ইরানের মধ্যে আলোচনার ‘গুরুতর অগ্রগতি’ হয়েছে বলে দাবি করেছে তেহরান। নিউ ইয়র্কে জাতিসংঘ প্রাঙ্গনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এমনটি জানিয়েছেন ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ খাতিবজাদেহ। খবর আল জাজিরা।

খাতিবজাদেহ জানান, সৌদি আরবের সঙ্গে আলোচনা ভালো হয়েছে। গালফ অঞ্চলের সমস্যাগুলো সমধানের জন্য রাষ্ট্রগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। এর জন্য বিদেশি শক্তির কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই।

ইরানের পারমাণবিক পরিকল্পনা ঠেকাতে কাজ করবে সৌদি আরব

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। ছবি: সংগৃহীত

তিনি বলেন, গালফ অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে সৌদি আরব ও ইরানের মধ্যে আলোচনার ‘গুরুতর অগ্রগতি’ হয়েছে।

এদিকে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভিডিও বার্তায় সৌদি বাদশাহ বলেছেন, ‘মধ্যপ্রাচ্যকে ব্যাপক বিধ্বংসী অস্ত্র মুক্ত থাকবে। এ বিষয়ে জোর দিতে চায় সৌদি আরব। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপকে আমরা সমর্থন করি।’

ইরানের পারমাণবিক পরিকল্পনা ঠেকাতে কাজ করবে সৌদি আরব

মধ্যপ্রাচ্যের বেশ কিছু ইস্যুতে বিরোধ চলে আসছে ইরান ও সৌদি আরবের মধ্যে। ২০১৬ সালে একে অপরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তবে গত এপ্রিল থেকে দ্বি-পাক্ষিক আলোচনা শুরু করেছে দেশ দুইটি।

ইত্তেফাক/টিআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 − 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য