Friday, July 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমরক্কোর জন্য আকাশপথ বন্ধ করলো আলজেরিয়া

মরক্কোর জন্য আকাশপথ বন্ধ করলো আলজেরিয়া

মরক্কোর সামরিক ও বেসামরিক বিমান চলাচলের জন্য আলজেরিয়ার আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিম সাহারা অঞ্চল নিয়ে প্রতিবেশী দু’দেশের মধ্যে মতবিরোধের জের ধরেই এমন পদক্ষেপ নেওয়া হলো। আলজেরিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে গতকাল বুধবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, বুধবার থেকে মরক্কোর সামরিক ও বেসামরিক বিমান আর যে বিমানগুলো মরক্কোর নিবন্ধন গ্রহণ করেছে তাদের জন্য আলজেরিয়ার আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। 

আলজেরিয়ার প্রেসিডেন্ট, সেনাবাহিনী প্রধান ও প্রতিরক্ষামন্ত্রীর সমন্বয়ে গঠিত দেশটির নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ পরিষদ ‘দ্যা আলজেরিয়ান সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল’ এমন সিদ্ধান্ত নিয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়, মরক্কো প্রতিনিয়ত বিভিন্ন উস্কানি দিচ্ছে এবং আলজেরিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক বিভিন্ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। এসব কারণে মরক্কোর সামরিক ও বেসামরিক বিমানের জন্য আলজেরিয়ার আকাশপথ বন্ধ করা হয়েছে। গত মাসে মরক্কোর সাথে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করে আলজেরিয়া। এ বিষয়ে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামদানে লামামরা অভিযোগ, আলজেরিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক বিভিন্ন কর্মকাণ্ড অব্যাহত রাখায় তারা প্রতিবেশী মরক্কোর সঙ্গে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেছেন।

তবে মরক্কোর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। এদিকে রয়্যাল এয়ার ম্যারোকের (আরএএম) একটি সূত্র রয়টার্স নিউজ এজেন্সিকে জানিয়েছে, তিউনিসিয়া, তুরস্ক এবং মিসরগামী সপ্তাহে ১৫টি ফ্লাইট এই পদক্ষেপের কারণে ক্ষতিগ্রস্ত হবে। সূত্র আরো জানায়, এখন থেকে মরক্কোর বিভিন্ন ফ্লাইট অন্যরুট দিয়ে যাবে। সম্প্রতি উত্তর আফ্রিকার এই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। শত্রুতাপূর্ণ আচরণের অভিযোগে গত ২৪ আগস্ট মরক্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আলজেরিয়া। তার আগের মাসে আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মরক্কোতে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠান। ১৯৯০ সাল থেকে আলজেরিয়া এবং মরক্কোর সীমান্ত বন্ধ রয়েছে।

মূলত, পশ্চিম সাহারা ইস্যু নিয়ে আলজেরিয়া ও মরক্কোর মধ্যে বৈরী সম্পর্ক চলছে। আলজেরিয়া কর্তৃপক্ষ পশ্চিম সাহারার স্বাধীনতার জন্য পলিসারিও ফ্রন্টকে সহযোগিতা করছে। অপরদিকে মরক্কোর শাসকগোষ্ঠী সমগ্র পশ্চিম সাহারার দখল নিতে চাচ্ছে।

সূত্র : রয়টার্স, আল-আরাবিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য