Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহামাস-ইসরাইল যুদ্ধবিরতি আরেক দিন বাড়ল

হামাস-ইসরাইল যুদ্ধবিরতি আরেক দিন বাড়ল

হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতি আরেক দিন বেড়েছে। অর্থাৎ আজ শুক্রবারও যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। আজ হবে যুদ্ধবিরতির অষ্টম দিন। এ দিনও বন্দী বিনিময় করবে ইসরাইল এবং হামাস। মিসরীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। হামাস বা ইসরাইল এখনো তথ্যটি নিশ্চিত করেনি।

এখন পর্যন্ত যত যুদ্ধবিরতি সম্প্রসারিত হয়েছে, তাতে কোনোবারই ইসরাইল নিজেরা আনুষ্ঠানিকভাবে জানায়নি। ঘোষণাটি তাদের পক্ষ থেকে দিয়েছে মধ্যস্ততাকারী এবং কাতারিরা।

এদিকে বৃহস্পতিবার যুদ্ধবিরতির সপ্তম দিনে হামাস আট ইসরাইলিকে মুক্তি দিয়েছে। আর ইসরাইল কর্তৃপক্ষ মুক্তি দিয়েছে ৩০ ফিলিস্তিনিকে।

অবশ্য, বৃহস্পতিবার সকালে যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার প্রায় ৪০ মিনিট আগে ইসরাইল সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, আর একটি দিনের জন্য তথা বৃহস্পতিবারের জন্য যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। মধ্যস্ততাকারীদের ব্যাপক প্রয়াসের মধ্যে তারা এই মন্তব্য করে।

ইসরাইলকে সন্ত্রাস না করার আহ্বান পোপ ফ্রান্সিসের

ফোনে ইসরাইলকে সন্ত্রাস না করার আহ্বান জানিয়েছেন ক্যাথলিকদের প্রধান ধর্মযাজক ও ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস। অক্টোবরের শেষের দিকে ইসরাইলের প্রেসিডেন্ট হারজোগের সাথে ফোনকলে তিনি এই আহ্বান জানান।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট-এর সূত্রে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরের শেষের দিকে ইসরাইলের প্রেসিডেন্ট হারজোগের সাথে ফোনকলে কথা বলেন পোপ ফ্রান্সিস। এ তিনি ইসরাইলের প্রেসিডেন্টকে গাজায় সন্ত্রাস না করার জন্য আহ্বান জানান। তখন ইসরাইলের প্রেসিডেন্ট হারজোগ বলেন, আমরা সেখানে আত্মরক্ষার লড়াই করছি। তখন পোপ বলেন, তবে যারা হামলা করেছে, তাদেরকে দায়ী করো। বেসামরিকদের এর জন্য দায়ী করা কিংবা শাস্তি দেয়া উচিৎ নয়।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সেনাবাহিনী হামলা শুরু করেছিল। এই হামলায় অন্তত ১৫ হাজার মানুষ নিহত হয়েছে।

সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরাইল এবং অন্যান্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য