Thursday, August 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহাসিনার সঙ্গে লাইভে সাকিব, মাগুরার বাড়িতে হামলা - ভাঙচুর 

হাসিনার সঙ্গে লাইভে সাকিব, মাগুরার বাড়িতে হামলা – ভাঙচুর 

সাকিব আল হাসান আজকে হাসিনার সাথে লাইভে এসেছে। লাইভে এসেই হাসি হাসি মুখ করে আওয়ামী লীগের সাথে মিলে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে।

জুলাইয়ে এত এত মানুষ মারা হলো, বাচ্চাদেরকে মারা হলো অথচ বিন্দুমাত্র কোন অনুশোচনা নাই, অনুতপ্ততা নাই।

সাকিব এখন যতটা না খেলোয়াড় সাকিব তার চেয়ে বেশি আওয়ামী লীগের সাকিব। কারণ সে এখনো চায় আওয়ামী লীগ ফিরলে সে আবারও এমপি ইলেকশন করবে, হাসিমুখে ক্ষমতার চেয়ারে বসবে।

সাকিবের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। অভাব শুধু ক্ষমতার। তার দরকার ছিল রাজনৈতিক ক্ষমতা।

এই ক্ষমতার লোভে মাতাল হয়েই জুলাই আন্দোলনে সাকিব খেলোয়াড় সাকিব থেকে আওয়ামী লীগের সাকিব হয়ে গিয়েছিল।

যেই সাকিব একটা উইকেট পেলে আমরা চিৎকার করে পুরো এলাকা মাতিয়ে রাখতাম সেই সাকিবই আমাদের মৃত্যুর দিন হাসি আনন্দে জীবনে কাটিয়েছে।

টরেন্টোতে বিলাসবহুল গাড়িতে চড়ে হাসি হাসি মুখ করে ঘুরে বেড়িয়েছে।

হেসে হেসে বুঝিয়েছে- দেশের সাধারণ জনগণরা মরলে মরুক, তাতে আমার কি?

বাচ্চা ছেলে নাফিজকে যেদিন পুলিশরা গু*লি করে রিকশায় তুলে ম্যানহোলে ফেলে দিতে চেয়েছিল সাকিব সেদিন পরিবার নিয়ে হেসে খেলে জীবন কাটাচ্ছিল।

নাফিজের লা*শটা পুলিশরা পুড়িয়ে দিতে চেয়েছিল যাতে কেউ চিনতে না পারে।

নাফিজের মা সেদিন সারাটা রাত হাসপাতালে কেঁদে কেঁদে কাটিয়েছিল।

অথচ সাকিব পুরোটা সময় জুড়ে হাসছিল যেন কিছুই হয়নি। সাকিবের কাছে ১২০০ ছেলের লা*শ কিচ্ছু না, একজন মায়ের আহাজারি কিচ্ছু না।

তার কাছে এসবের চেয়ে আওয়ামী লীগের এমপি হওয়াটা বড়, ক্ষমতার চেয়ারে বসাটা বড়।

সাকিব শুধু এমপিই হতে চায়নি। লাগাতার দুর্নীতিও করতে চেয়েছে।

অবৈধ জুয়া ব্যবসা, সোনা চোরাকারবার ,কাঁকড়া ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ সহ কোটি কোটি টাকা পাচার করেছে সে।

তার অবৈধ জুয়ার প্রচারণার কারণেই হাজার হাজার যুবক জুয়ার নেশায় জড়িয়ে পথের ফকির হয়ে গিয়েছিল।

এমনকি শেয়ার বাজার কেলেঙ্কারি করে সাকিব একাই ২৫৬ কোটি ৯৭ লাখ টাকা আত্মসাৎ করে নিয়েছিল।

আই রিপিট ২৫৬ কোটি টাকা!

সেদিন সাকিবের কেলেঙ্কারির কারণে শত শত পরিবার নিঃস্ব হয়ে গিয়েছিল, পথের ফকির হয়ে কেঁদেছিল।

যেই সাকিবকে আমরা জনগণরা সমর্থন দিয়ে উপরে তুলেছিলাম সেই সাকিবই দেশের যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে, হাসি হাসি মুখ করে ছাত্রদের মৃত্যুটা উদযাপন করেছে।

অথচ আমরা ভুলোমনা জাতি, হতভাগার মতো শত শত লা*শের কথা ভুলে যাই, মায়েদের আহাজারির কথা ভুলে যাই, বোনদের কান্নার কথা ভুলে যাই।

সাকিবের গুটিকয়েক রান আর উইকেটের ভিড়ে আমাদের হাজারো ভাই-বোনের লা*শের আর্তনাদটাও চাপা পড়ে যায়।

সাকিব বেশ ফুর্তিতেই আছে। দল ক্ষমতায় আসলে একদিন সে এমপি হবে, মন্ত্রী হবে। তাই এখন সব ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে আঁতাত করছে।

কিন্তু নাফিজের হতভাগা মা’টা ভুলতে পারেনি। আজও কোথাও নাফিজের ছবিটা দেখলেই পরম যত্নে ছবিতে আদর করে দেন তিনি।

উনাকে জিজ্ঞেস করলেই বলেন- ছেলেটা তো বাঁইচা নাই। ছবি দেখলেই এখন মনে পড়ে ওর চুল আঁচড়াইয়া দিতাম, আদর কইরা দিতাম।

এইজন্যে ছবিটা দেখলে ওরে ধরতে যাই, কত কথা জিজ্ঞেস করি কিন্তু ছবি থাইকা কেন জানি কোন উত্তর আসে না

– Ibrahim Khalil Shawon

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য