Tuesday, April 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর১০০ জনেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করেছে শ্রীলঙ্কা

১০০ জনেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করেছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার নৌবাহিনী ভারত মহাসাগরীয় ওই দ্বীপের উত্তর উপকূল থেকে পালিয়ে যাওয়া ১০৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে। সোমবার এক কর্মকর্তা বলেন, মুসলিম সংখ্যালঘুরা মিয়ানমারে সহিংসতা এবং বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে কষ্ট থেকে রক্ষা পেতেই এই কাজ করছে।

অনেক রোহিঙ্গা প্রতি বছর তাদের জীবনের ঝুঁকি নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহ, যেমন- মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ভাঙা নৌযানে করে পৌঁছানোর চেষ্টা করে। ক্যাম্পের অবস্থার অবনতি এবং মিয়ানমারে গত বছর সামরিক অভ্যুত্থানের কারণে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন গায়ান বিক্রমাসুরিয়া বলেন, নৌকাটি প্রথম শ্রীলঙ্কা নৌবাহিনী শনাক্ত করে। তখন এটি উপকূল থেকে ৩.৫ নটিক্যাল মাইল দূরে ছিল। রোববার রাতে নৌযানটিকে উত্তর বন্দরে নিয়ে যাওয়ার জন্য একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়।

রয়টার্সকে বিক্রমাসুরিয়া বলেন, এই লোকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করবে, যিনি পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেবেন।

নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ১০৪ জন মিয়ানমারের নাগরিককে একটি ছোট ট্রলারে পাওয়া গেছে। তারা মিয়ানমার থেকে ইন্দোনেশিয়ার দিকে যাচ্ছিল।

বিক্রমাসুরিয়া জানান, উদ্ধারকৃতদের মধ্যে ৩৯ জন নারী ও ২৩ জন নাবালক ছেলে মেয়ে আছে। ৮০ বছর বয়সী এক বৃদ্ধ, একজন মা ও তার দুই সন্তান ছোটখাটো অসুস্থতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

২০১৮ সালে মিয়ানমারে সামরিক অভিযানের পর ৭ লাখ ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা মুসলিম প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসে। সামরিক অভিযানে গণহত্যা ও ধর্ষণের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মানবাধিকার গোষ্ঠী ও গণমাধ্যমগুলো বেসামরিক নাগরিকদের হত্যা ও গ্রাম পোড়ানোর ঘটনা নথিভুক্ত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য