Friday, April 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর১১ মাসে রফতানি থেকে বাংলাদেশ ৫০.৫২ বিলিয়ন ডলার আয় করেছে : ইপিবি

১১ মাসে রফতানি থেকে বাংলাদেশ ৫০.৫২ বিলিয়ন ডলার আয় করেছে : ইপিবি

বাংলাদেশ মে মাসে পণ্য রফতানি করে ৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলার আয় করেছে, যা বছরে ২৬ দশমিক ৬১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দেশে ২০২২ সালের মে মাসে পণ্য রফতানি থেকে ৩ দশমিক ৮৩ বিলিয়ন ডলার আয় করেছে।

বৈদেশিক মুদ্রা সংকটের মধ্যে রফতানি খাত বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য সুখবর নিয়ে এসেছে।

রোববার (৪ জুন) প্রকাশিত রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদন অনুসারে, চলতি বছরের এপ্রিলে পণ্য রফতানি নিয়ে উদ্বেগ দেখা দেয়, কারণ হঠাৎ করেই রফতানি ১৬ দশমিক ৫ শতাংশ কমে ৩ দশমিক ৯৬ বিলিয়ন ডলারে দাঁড়ায়। তবে মে মাসে রফতানি বেড়েছে ৮৯০ মিলিয়ন।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের ২০২২-২৩ সালের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ৫০ দশমিক ৫২ বিলিয়ন ডলারের পণ্য রফতানি হয়েছে।

গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ রফতানি ৭ দশমিক ১১ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম ১১ মাসে রফতানি হয়েছে ৪৭ দমমিক ১৭ বিলিয়ন ডলারের।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার জুতা ও প্লাস্টিক পণ্যের রফতানি বেড়েছে।

তবে পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত খাদ্য এবং প্রকৌশল পণ্যের রফতানি কমেছে।

চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে ৪২ দশমিক ৬৩ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। এই আয় গত অর্থবছর ২০২১-২২ এর একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬৭ শতাংশ বেশি।

অন্যদিকে, দ্বিতীয় সর্বোচ্চ রফতানি পণ্য ছিল ১ দশমিক ১২ বিলিয়ন ডলার মূল্যের চামড়া ও চামড়াজাত পণ্য। এই খাতে প্রবৃদ্ধি ৪২ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ রফতানিকৃত পণ্য হলো ১ দশমিক ০২ বিলিয়ন ডলার মূল্যের হোম টেক্সটাইল পণ্য। এ খাতের রফতানি কমেছে ৩০ শতাংশ।

সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য