Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসারায়েভোতে মসজিদ উদ্বোধন এরদোয়ানের

সারায়েভোতে মসজিদ উদ্বোধন এরদোয়ানের

বসনিয়া-হার্জেগোভিনার প্রাচীন মসজিদ পুনঃসংস্কারের পর উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। গত শুক্রবার (২৭ আগস্ট) ষোলো শতকের বাসকারসিজা মসজিদ তিনি উদ্বোধন করেন। উদ্বোধনকালে এরদোয়ান মুসলিমদের সন্তান নিয়ে মসজিদে আসার আহবান জানিয়ে বলেন, ‘এই মসজিদ মুসলিম জাতির জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা ও পাঠদানের মূলকেন্দ্র। এর পাশাপাশি তা আমাদের অন্যতম ধর্মীয় প্রতীক।’

মসজিদের পুনঃসংস্কারের কথা জানিয়ে তিনি বলেন, ‘বাসকারসিজা মসজিদ সারায়েভো শহরের গৌরবোজ্জ্বল ইতিহাসের অন্যতম প্রতীক। ছয় বছর আগে মসজিদটি পুনঃসংস্কার করে আগের গৌরবে ফিরিয়ে নিতে আমরা উদ্যোগ গ্রহণ করি।’

অমুসলিমদের মসজিদে আসার আমন্ত্রণ জানিয়ে এরদোয়ান বলেন, ‘আমাদের অমুসলিম বন্ধুদের আমরা মসজিদে আসার আন্তরিক আমন্ত্রণ জানাই। কোনো দ্বিধা বা ভয় ছাড়াই তাঁরা এখানে আসতে পারবেন।’ ১৫২৭ সালে প্রথম সারায়েভোর মূলকেন্দ্র বাসকারসিজা চত্বরে মসজিদটি নির্মিত হয়। এরপর ১৬৯৭ সালে তা পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়ে। ১৭৬২ সালে মেহমেদ পাশা মুহসিনোভিকের সময় মসজিদে নতুন করে রং ও সাজসজ্জা দেওয়া হয়। ১৯৯২ ও ১৯৯৫ সালের বসনিয়া যুদ্ধের সময় এর মিনার, গম্বুজ ও দেয়ালের ব্যাপক ক্ষতি হয়। পরে জরুরি মেরামতের পর মসজিদটি পুনরায় চালু করা যায়। এরপর ২০১৭ সালে তুরস্কভিত্তিক সংস্থা সম্প্রতি মসজিদ কাঠামোর সম্মুখভাগ ও গম্বুজ মেরামতের কাজ শুরু করে ২০২০ সালে সম্পন্ন করে। ইসলামিক ইউনিয়ন অব বসনিয়া ও হার্জেগোভিনা সারায়েভো ওয়াকফ ডিরেক্টরেট পুনঃসংস্কার কাজে সহায়তা করে। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − eleven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য