Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমার্কিন কপ্টার নিয়ে তালেবানের মহড়া, ভিডিও ভাইরাল

মার্কিন কপ্টার নিয়ে তালেবানের মহড়া, ভিডিও ভাইরাল

আফগানিস্তানের কান্দাহার শহরে মার্কিন সামরিক হেলিকপ্টার উড়ে যেতে দেখা যায়। এ সময় একজনকে সেই হেলিকপ্টার থেকে ঝুলতে দেখা যায়। তবে বিষয়টিকে মহড়া বলে দাবি করেছে তালেবান যোদ্ধারা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার কয়েকজন সাংবাদিক ও তালেবান তাদের অফিসিয়াল পেজে একটি ভিডিও শেয়ার করেছে। তাতে দেখা গেছে এক ব্যক্তি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারের দড়িতে ঝুলছেন।

এদিকে টুইটারে তালিব টাইমস একটি ভিডিও শেয়ার করে। এছাড়া ইসলামিক আমিরাত আফগানিস্তান নামে একটি পেজে তালেবান দাবি করে, মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার দিয়ে শহরে মহড়া দেওয়া হচ্ছে। তবে সেখানে কে ঝুলে ছিল তার বিস্তারিত জানানো হয়নি।
এক টুইটে বলা হয়, আমাদের বিমান বাহিনী! এই মুহূর্তে ইসলামিক আমিরাত বিমান বাহিনী কান্দাহার শহরে উড়ছে এবং শহরে মহড়া দিচ্ছে।

সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/হিমেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − sixteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য