Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসমন্বিত সরকারের অঙ্গীকার করলেন বারদার

সমন্বিত সরকারের অঙ্গীকার করলেন বারদার

তালেবানের শীর্ষ নেতা মোল্লা আব্দুল গনি বারাদার বলেছেন যে তার সংগঠন একটি সমন্বিত সরকার গঠনের চেষ্টা করছে। শনিবার কাতারের গণমাধ্যম আল-জাজিরা এমন সংবাদ প্রকাশ করেছে।

তালেবানের শীর্ষ নেতা মোল্লা আব্দুল গনি বারাদার বলেন, আমি জনগণকে এ নিশ্চয়তা দিচ্ছি যে আমরা (তালেবানরা) জনগণের জীবনমান উন্নয়নের জন্য প্রাণপণ চেষ্টা করছি। আমাদের সমন্বিত সরকার প্রত্যেকের জন্যই দায়িত্বশীল আচরণ করবে এবং প্রত্যেকের নিরাপত্তা দেয়া হবে। কারণ, আমরা মনে করি এ বিষয়গুলো জনগণের উন্নয়নের জন্য প্রয়োজন। এ দায়িত্বশীলতা ও নিরাপত্তা শুধু আফগানিস্তানই নয়, সমগ্র বিশ্বের উন্নয়নের জন্যও প্রয়োজন।

তিনি আরো বলেন, আফগানিস্তানের প্রধান অর্থনৈতিক প্রকল্পগুলো শুরু করার জন্য নিরাপত্তা দরকার। যদি আমরা নিরাপত্তা দিতে পারি তাহলে আমরা আমাদের অন্য সমস্যাগুলোরও সমাধান পাব। আর এ নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই উন্নয়ন ও অগ্রগতির সূচনা হবে।

সূত্র : আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − nine =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য