Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদি জেনারেলকে বরখাস্ত করলেন বাদশাহ সালমান

সৌদি জেনারেলকে বরখাস্ত করলেন বাদশাহ সালমান

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ দেশটির জননিরাপত্তা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল খালেদ আল-হারবিকে বরখাস্ত করেছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া।

প্রতিবেদনে বলা হয়, এক তদন্তে জানা গেছে- সৌদি জননিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় লেফটেন্যান্ট জেনারেল খালেদ আল-হারবি কিছু আইন ভঙ্গ করেন। সরকারি ও বেসরকারি খাতের ১৮ জন ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন তিনি। এক তদন্তে তার অনিয়ম ধরা পড়ে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার এক রাজকীয় ফরমানের মাধ্যমে খালেদ আল-হারবিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই ফরমানে তিনি ব্যক্তিগত স্বার্থে জনগণের অর্থ হাতিয়ে নিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও জালিয়াতি, ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
জেনারেল খালেদ আল-হারবির অপকর্মের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে দেশটির জাতীয় দুর্নীতিবিরোধী কমিশন। এছাড়া তাদের বিরুদ্ধেও তদন্ত করা হবে যারা তার সাথে জড়িত ছিল।

বিডি প্রতিদিন/এ মজুমদার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 18 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য