Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতালেবানের প্রশংসা করে বক্তব্য দেয়ায় জামে মসজিদের খতিব আটক

তালেবানের প্রশংসা করে বক্তব্য দেয়ায় জামে মসজিদের খতিব আটক

আফগানিস্তানের তালেবান গ্রুপের প্রশংসা করে বক্তব্য দেয়ায় তিউনিশিয়া সরকার দেশটির একটি মসজিদের খতিবকে গ্রেফতার করেছে। ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, গত মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর তিউনিশিয়ার আল-কাসেরিন শহরের একটি মসজিদের ওই খতিব সম্প্রতি তালেবানের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।

এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর কাসেরিন শহরের এক মেজিস্ট্রেট ওই খতিবকে আটক করার নির্দেশ দেন। খতিব সাহেবের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত শুক্রবারের জুমার নামাজের খুতবায় তালেবানের ভূয়সী প্রশংসা করে বক্তব্য দিয়েছিলেন। আটক খতিবকে সন্ত্রাস বিরোধী বিশেষ আদালতে সোপর্দ করা হয়েছে। তবে খবরে ওই মসজিদ বা খতিবের নাম উল্লেখ করা হয়নি।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের তালেবানের হাতে দেশটির রাজধানী কাবুলের পতন হয়। বিশ্লেষকরা বলছেন, আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশ গত ২০ বছর ধরে আফগানিস্তানকে তাদের মতো করে পুনর্গঠন করার যে চেষ্টা চালিয়েছে তালেবানের ক্ষমতা দখলের ফলে তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার ২০ দিন পর গত মঙ্গলবার তালেবান মোল্লা হাসান আখুন্দের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে।

সূত্র : পার্সটুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য