Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবন্যায় সুদানে ৮৪ জনের মৃত্যু

বন্যায় সুদানে ৮৪ জনের মৃত্যু

প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় সুদানে ৮৪ জনের মৃত্যু হয়েছে এবং এতে হাজার হাজার ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। সোমবার এক কর্মকর্তা একথা জানান।

সুদানের বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক জাতীয় পরিষদের মুখপাত্র আবদাল জলিল আবদাল রাহীম বলেন, এ বছরের ‘বর্ষা মৌসুমের শুরু থেকে সুদানের ১১টি রাজ্যে বন্যাজনিত কারণে মোট ৮৪ জনের মৃত্যু এবং আরো ৬৭ জন আহত হয়েছেন।

তিনি আরো জানান, তারা পানিতে পড়ে, বিদ্যুৎস্পষ্ট হয়ে এবং ঘর বাড়ি ধসে পড়ায় প্রাণ হারান। এ প্রাকৃতিক দুর্যোগে সুদান জুড়ে প্রায় ৮ হাজার ৪০৮টি ঘরবাড়ি একেবারে ধসে পড়েছে এবং ২৭ হাজার ২ শ’র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সুদানে জুন ও অক্টোবরের মাঝামাঝি সময়ে সাধারণত প্রবল বর্ষণ হয়ে থাকে এবং প্রতিবছর এ সময় দেশটি ব্যাপক বন্যার কবলে পড়ে। এতে সেখানে অনেক সম্পদ, অবকাঠামো ও ফসল নষ্ট হয়।

জাতিসঙ্ঘের হিসাব অনুযায়ী, প্রবল বর্ষণ ও বন্যায় জুলাই থেকে প্রায় ১ লাখ ২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত সপ্তাহে জাতিসঙ্ঘে এক প্রতিবেদনে বলা হয়, সুদানের দক্ষিণাঞ্চলে ব্যাপক বন্যায় প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৬৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এদের মধ্যে দক্ষিণ সুদানের শরণার্থীরাও রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 16 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য