Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপলাতক ফিলিস্তিনি কারাবন্দীদের ধরতে ইসরাইলের ব্যয় ৩০ মিলিয়ন ডলার

পলাতক ফিলিস্তিনি কারাবন্দীদের ধরতে ইসরাইলের ব্যয় ৩০ মিলিয়ন ডলার

সেপ্টেম্বরের ৬ তারিখে ইসরাইলের নিরাপত্তা বাহিনী ইতিহাসের সবচেয়ে বড় গ্রেফতার অভিযান চালিয়েছে। ছয় ফিলিস্তিনি কারাবন্দী ইসরাইলের কঠোর নিরাপত্তা বেষ্টিত গিলবোয়া কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর এ তাদের পুনরায় আটক করতে এ অভিযান শুরু হয়েছিল। ওই গ্রেফতার অভিযানে ইসরাইলের ৩০ মিলিয়ন ডলার খরচ হয়। শক্রবার রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক এ প্রতিবেদন করেছে।

টানা ১৪ দিন ধরে ইসরাইলের সেনাবাহিনী ও দেশটির শিনবেথ গোয়েন্দা সংস্থার যৌথবাহিনী আর পুলিশ ওই ছয় ফিলিস্তিনি কারাবন্দীকে খুঁজেছে ড্রোন ও হেলিকপ্টার দিয়ে। তারা সমগ্র দেশে শতাধিক চেকপয়েন্ট তৈরি করেছিল।

পরে ইসরাইলের নিরাপত্তা বাহিনী ছয় ফিলিস্তিনি কারাবন্দীর মধ্যে চারজনকে খুঁজে পায় এবং পুনরায় গ্রেফতার করে। কিন্তু, এখনো পলাতক দু’কারাবন্দীর খোঁজ চলছে। ইসরাইলের নিরাপত্তা বাহিনী ওই দু’ফিলিস্তিনি কারাবন্দীকে এখনো খুঁজে পায়নি।

গণমাধ্যমের কাছে কোনো ধরনের তথ্য প্রকাশ না করলেও ইসরাইলি সেনাবাহিনী মনে করছে, ওই দু’ফিলিস্তিনি কারাবন্দীর একজন এখন জেনিন শহরে আছেন।

ইসরাইলি গণমাধ্যম কান বলেছে, ওই পলাতক ফিলিস্তিনি কারাবন্দীদের ধরতে ইসরাইলের প্রতিদিন তিন থেকে ছয় মিলিয়ন ডলার খরচ হয়েছে।

ইসরাইলের এ সরকারি গণমাধ্যমটি দেশটির পুলিশ বাহিনীর বরাত দিয়ে বলেছে, ইসরাইলের ইতিহাসে এটা ছিল সবচেয়ে বড় গ্রেফতার অভিযান।

সূত্র : মিডলইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − six =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য