Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসেনাবাহিনী গঠনের ঘোষণা তালেবানের

সেনাবাহিনী গঠনের ঘোষণা তালেবানের

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় দুই সপ্তাহ পর দেশটির ভারপ্রাপ্ত সেনাপ্রধান কারি ফসিহউদ্দিন বুধবার বলেছেন, তারা নিয়মিত ও শক্তিশালী সেনাবাহিনী গঠন করার জন্য কাজ করছে। সেনাবাহিনী গঠনের পরিকল্পনা শিগগিরই চ‚ড়ান্ত হবে। ফসিহউদ্দিন বলেন, সেনাবাহিনী গঠনের পরিকল্পনা শীঘ্রই চ‚ড়ান্ত করা হবে। তিনি বলেন, “আমাদের প্রিয় দেশের একটি নিয়মিত এবং শক্তিশালী সেনাবাহিনী থাকা উচিত যাতে সহজেই আমাদের দেশকে রক্ষা করা যায়।”

ফাসিহউদ্দিন বলেন, নতুন সেনাবাহিনীর জন্য সাবেক সরকারের সৈনিক ও কর্মকর্তাদেরও নিয়োগ দেওয়া হবে। তালেবান যে কোনো অভ্যন্তরীণ বা বাহ্যিক নিরাপত্তা হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। “যারা প্রশিক্ষণ পেয়েছে এবং পেশাদার তারা আমাদের নতুন সেনাবাহিনীতে থাকা উচিত। আমরা আশা করি অদূর ভবিষ্যতে এই সেনাবাহিনী গঠিত হবে। তালেবান বারবারই সাবেক সরকারি সেনাবাহিনীর সদস্যদেরকে তাদের কর্তব্যে ফিরে আসার আহবান জানাচ্ছে। অতি স¤প্রতি কাবুলের নিরাপত্তার জন্য তালেবান বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালনের জন্য সাবেক সরকারি পুলিশ বাহিনীর প্রতি আহবান জানিয়েছে তালেবান। সাবেক সরকারি সেনাসদস্যদের কাজে লাগানোর তালেবানের সিদ্ধান্তের প্রশংসা করেছেন বেশ কয়েকজন সাবেক সামরিক অফিসার। তারা বলছেন, এসব ব্যক্তির দক্ষতা ও সক্ষমতা তালেবানের ব্যবহার করা উচিত।

দি নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 12 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য