Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরএবার ম্যাক্রোঁকে ডিম নিক্ষেপ

এবার ম্যাক্রোঁকে ডিম নিক্ষেপ

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে ডিম ছুড়ে মারা হলো৷ সোমবার ফ্রান্সের লিঁয় শহরে এক অনুষ্ঠানে ভিড়ের মধ্যে থেকে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়৷

ফ্রান্সের লিঁয়তে একটি খাদ্য মেলায় যোগ দিতে গিয়েছিলেন ফরাসি রাষ্ট্রপতি৷ তখনই ভিড়ের মধ্যে থেকে তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন এক বিক্ষোভকারী৷ অল্পের জন্য তা ফরাসি রাষ্ট্রপতির মুখে না লেগে কাঁধের কাছে লাগে৷ যদিও ডিমটি ফাটেনি৷ ডিম ছোড়ার পর ওই বিক্ষোভকারী ‘বিপ্লব দীর্ঘজীবী হোক’ বলে চিৎকারও করতে থাকেন৷

ঘটনার পর পরই ওই বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ৷ যদিও ঘটনাটি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে চায়নি ম্যাক্রোঁর অফিসের মুখপাত্র৷ গত জুন মাসেই ফরাসি প্রেসিডেন্টকে চড় মেরেছিলেন এক ব্যক্তি৷ ওই ঘটনা ঘটেছিল দক্ষিণ ফ্রান্সে৷ ওই ব্যক্তিকে চার মাস কারাদণ্ড দেয়া হয়৷
সূত্র : নিউজ ১৮

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + eighteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য