Friday, September 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো কর্তৃত্ব নেই : বারগুছি

ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো কর্তৃত্ব নেই : বারগুছি

কারাবন্দী ফিলিস্তিনি রাজনৈতিক নেতা ও ফাতাহ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মারওয়ান বারগুছি বলেছেন, জেরুসালেমের জন্য ফিলিস্তিনিদের সংগ্রামে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (জেরুসালেমের) কোনো কর্তৃত্ব নেই। সোমবার ফিলিস্তিনি সংবাদমাধ্যম সামা নিউজ এজেন্সিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।

বারগুছি বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরাইলি দখলদারিত্ব মেনে নিয়ে এর বিনিময়ে কিছুই অর্জন করতে পারেনি।

তিনি বলেন, দখলদাররা ‘ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল প্রক্রিয়া ও আমাদের দেশের ওপর বড় ধরনের আগ্রাসন চালাচ্ছে।’

বারগুছি বলেন, ক্ষমতাসীন ফিলিস্তিনি রাজনৈতিক জোট প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) বর্তমান নেতৃত্ব শান্তি স্থাপনের জন্য দখলদারদের কাছ থেকে ‘ন্যূনতম চাহিদার চেয়েও কম কিছু নিয়ে সন্তুষ্ট থেকেছে।’

অভিবাসন, বসতি স্থাপন, সামরিক বাহিনী গঠন ও শক্তিশালী আন্তর্জাতিক মিত্রকে ইসরাইলের দখলদারিত্বের মেরুদণ্ড উল্লেখ করে বারগুছি বলেন, বর্তমানে বছরে ৩২ হাজার ইহুদি ইসরাইলে অভিবাসন করছে। একইসাথে অধিকৃত পশ্চিম তীরে গত বছরে দুই লাখ বসতি স্থাপনকারী বেড়েছে।

মারওয়ান বারগুছি বলেন, ইসরাইল তার সামরিক শক্তি সংহত করছে এবং যুক্তরাষ্ট্রের পাশাপাশি রাশিয়া, চীন ও ভারতের সাথেও জোট করছে। একই সময়ে, দেশটি নিজেকে এই অঞ্চলের কেন্দ্রীয় এক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাইছে, যার সাথে আশপাশের দেশগুলো জোট গঠন করতে চাইবে।

তিনি বলেন, জেরুসালেমের অধিকার নিয়ে ইসরাইলি কর্তৃপক্ষের বিরুদ্ধে সাম্প্রতিক লড়াইয়ের মাধ্যমে ফিলিস্তিনিরা প্রমাণ করেছে, সব দুর্ভোগ ও কষ্ট সত্ত্বেও নিজেদের অধিকারের জন্য লড়াই ছাড়বে না তারা।

জেরুসালেমের জন্য ফিলিস্তিনিদের সংগ্রামে চলমান রাজনৈতিক ব্যবস্থার অক্ষমতা ও ভঙ্গুরতা প্রকাশ হয়ে পড়েছে উল্লেখ করে বারগুছি বলেন, ‘এটি প্রমাণ করেছে যে সাধারণ নির্বাচনের মাধ্যমে আমাদের নতুন বিকল্প নেতৃত্ব তৈরি করতে হবে।’

সূত্র : মিডল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + 17 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য