Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকবিরাজের কথায় কঙ্কাল চুরি, যুবক গ্রেপ্তার

কবিরাজের কথায় কঙ্কাল চুরি, যুবক গ্রেপ্তার

রাজধানীর পল্লবী এলাকার একটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির সময় এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তার নাম হান্নান মিয়া (২৩)। তার কাছ থেকে মানুষের ৩টি মাথার খুলি, ৮টি পায়ের হাড়, ১৩টি হাতের হাড় ও ৬ টি মাজার হাড় জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হান্নানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ওসি মো. পারভেজ ইসলাম

প্রাথমিক তদন্ত শেষে ওসি বলেন, গত মঙ্গলবার দিবাগত রাতে হান্নান মিয়াকে কঙ্কাল চুরির সময় পল্লবীর কালশী কবরস্থানের বাউন্ডারির ভিতর থেকে গ্রেপ্তার করা হয়। এক কবিরাজের জন্য মানুষের কঙ্কাল চুরি করতো হান্নান। চুরির পর এক সেট কঙ্কাল ৩ হাজার টাকায় বিক্রি করতো সে। তবে ওই কবিরাজ কেনো এ যুবকের কাছ থেকে কঙ্কাল নিতো তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হান্নানকে আসামী করে পল্লবী থানায় একটি মামলা হয়েছে। হান্নানের বাড়ি শেরপুরের নালিতাবাড়ি। তিনি বালুরমাঠ এলাকায় থাকতেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই সামিউল ইসলাম বলেন, নতুন কবর তৈরি করার জন্য চার-পাঁচ বছরের পুরনো কবরের উপরে সাধারণত মাটি ফেলা হয়। ওই সময় পুরনো কিছু কবর থেকে মানুষের হাড় বেরিয়ে আসে। পরে সেগুলো সংগ্রহ করে এক জায়গায় রেখে আবার মাটি দেয়া হয়। সেই জায়গার মাটি খুঁড়ে হান্নান এখন পর্যন্ত দুইবার কঙ্কাল চুরি করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

হান্নান জিজ্ঞাসাবাদে জানিয়েছে, এক কবিরাজ তার কাছ থেকে চুরি করা কঙ্কালগুলো কিনে নিতেন ৩ হাজার টাকায়। সে এখন পর্যন্ত একবার ওই কবিরাজের কাছে কঙ্কাল বিক্রি করেছেন। ওই কবিরাজের কথায় তিনি কবরস্থান থেকে কঙ্কাল চুরি করতে নামে। দ্বিতীয়বার চুরি করার সময় স্থানীয় লোকজন ও পুলিশের হাতে ধরা পড়ে।

তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, ওই কবিরাজ এসব কঙ্কাল দিয়ে তন্ত্র-মন্ত্র খেলা দেখিয়ে মানুষ ঠকাতো। তবে আমরা এখনো বিষয়টি নিশ্চিত নই। ওই কবিরাজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাই তার নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তাকে গ্রেপ্তার করতে পারলে জানা যাবে কঙ্কাল দিয়ে সে কি করতো।

ইত্তেফাক/এসআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য