Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশ

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশ

রাজধানী ঢাকা ও চট্টগ্রাম সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এ কম্পন অনুভূত হয়। ৫.৬ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ভূমিকম্পের স্থায়িত্ব ছিল আনুমানিক ৩০ সেকেন্ড।   কালের কণ্ঠের চট্টগ্রাম অফিস জানিয়েছে রাত সাড়ে ১২ টার দিকে বন্দরনগরী কেঁপে ওঠে।    ভূমিকম্পের সময় বেশ কয়েকটি বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে সড়কে নেমে আসেন। অনেক বাড়িতে ঘুমন্ত শিশুরা কান্না শুরু করে।  তাৎক্ষণিকভাবে দেশের কোথাও এ ভূমিকম্পের ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য