Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাকিস্তানের পরমাণু বোমার জনক আবদুল কাদিরের মৃত্যু

পাকিস্তানের পরমাণু বোমার জনক আবদুল কাদিরের মৃত্যু

পাকিস্তানের পরমাণু বোমার জনক ডক্টর আবদুল কাদির খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ৮৫ বছর বয়সী এই পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর বিষয়টি জানিয়েছে।


জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার ভোরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাট্টাক টুইটে লিখেছেন, এটি জাতির জন্য ‘বড় শূন্যতা’। তিনি বলেন, ‘জাতির প্রতি তার সেবার জন্য পাকিস্তান তাকে আজীবন স্মরণ করবে। প্রতিরক্ষা সামর্থ্য বাড়াতে তার অবদানের জন্য জাতি তার কাছে ঋণী।’ সূত্র: ডন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য