Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদাওয়া"একজন ভারতীয় আলেম যিনি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব (রহ) কে ঘৃণা করতেন"।...

“একজন ভারতীয় আলেম যিনি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব (রহ) কে ঘৃণা করতেন”। ~ শায়খ সুলাইমান আর রুহাইলি (হাফি)।

শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব (রহ) কোনো নতুন মাযহাব নিয়ে আসেন নি। জুলুম কিছু মানুষকে আচ্ছন্ন করে নিয়েছিল (যেন তারা এর জন্য শায়খকে দায়ী করতে পারে)।

সেই ব্যক্তি ই সত্যিকারের হক্বপন্থী, যে নিজেকে প্রবৃত্তির অনুসরণ থেকে দূরে সরিয়ে রাখে এবং সত্যতা পরীক্ষা করে নেয়।

ভারতীয় একজন আলেমের ঘটনা উল্লেখ করা হয়ে থাকে যে তিনি শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব (রহ)কে অনেক ঘৃণা করতেন এবং শাইখের সম্পর্কে মানুষেরা মুখে মুখে যা বলতো তিনিও তাই বলতেন।

তো তার (ভারতীয় আলেমের) এক ছাত্র ‘কিতাবুত তাওহীদ’ এর ওপরের কাভার বাদ দিয়ে কিতাবটি নিয়ে তার কাছে আসল এবং তার সামনে রাখলো।

সেই আলেম কাভারহীন ‘কিতাবুত তাওহীদ’ কিতাবটি পড়া শুরু করলো।

কিছুক্ষণ পর ছাত্রটি তাকে জিজ্ঞেস করলো, “যে কিতাবটি আমি আপনাকে দিলাম সেটি সম্পর্কে আপনার অভিমত কি”?

তিনি উত্তরে বললেন: “মাশাআল্লাহ, তিনি (কিতাবটির লেখক শাইখুল ইসলাম) শুধু বলেছেন, আল্লাহ বলেছেন এবং তাঁর রাসূল (সা) বলেছেন।

ছাত্রটি তখন বললো: “এটি শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব (রহ) এর লেখা কিতাব ‘কিতাবুত তাওহীদ'”।

যে কোনো বিষয়ে, মুসলিমদের ওপর অপরিহার্য হচ্ছে সত্য জানার ক্ষেত্রে নিজেদেরকে প্রবৃত্তির অনুসরণ থেকে দূরে সরিয়ে রাখা এবং নিজের হৃদয়কে সত্যের অনুবর্তী করা, যাতে করে সঠিক বিষয়টি তার কাছে উদ্ভাসিত হয়ে যায়।

~শায়খ সুলাইমান আর রুহাইলি (হাফি)।

ইংরেজি থেকে অনুবাদ: ইবনে হারুনুর রশীদ।

মূল ভিডিওর লিংক: https://youtu.be/1HVSJdP2Yo8

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য